ছ্যাপ আর যোনির গল্প
আমার হাসফাস করা স্বস্তিসন্ধানী চোখ তখন আটকে গেল একটা প্রাইভেট কারের ভিতরের দৃশ্যে। তরুণীকে কাছে টানছে প্রবীণ একজন। তরুণীকে যেন সে ভেঙ্গেচুড়ে নিজের ভিতরে ঢুকিয়ে নিতে চাইছে। তরুণী লজ্জায় কুকড়ে যাচ্ছে। ইশারায় বলছে, লোকালয়ে নয়-আড়ালে!
আমি বাসের ভিতর থেকে দেখছি তরুণীর সম্ভাবনাময় বুকের ভাজ।আমি না অনেকেই! কেউ কেউ কু-উক্তি করছে, যৌনসুখে খুঁজছে আত্মতৃপ্তি।
লোক১ : মালটা খাসা।
লোক২ : বুইড়া ব্যাটাটাই বদ!
আমি বুঝতে পারলাম মালটা হলো তরুণী মেয়েটি যার বুকের ভাঁজে আমার চোখ ঝুলে আছে।আর এও বুঝতে পারলাম, লোক ১ উক্তিটি করে দারুণ একটা মনস্তাত্বিক যৌনসুখ লাভ করেছে। আর লোক ২ ভাবছে বুইড়াব্যাটা না বরং সেখানে নিজেকে প্রতিস্থাপন করা গেলে মারাত্মক একটা শিহরণ-অভিজ্ঞতা লাভ করা যেত। এইতো! আমাদের শহুরে রাস্তাঘাট হলো প্রতিদিনের মনস্তাস্ত্বিক যৌনসুখের খোরাক!
এর মধ্যে প্রাইভেট কারের জানালা বন্ধ হয়ে গেছে। উৎসাহী লোক-জনতার কৌতুহল ১ থেকে বেড়ে হলো ১০০। কার সেক্স, আহ্!
আমি জানালা থেকে মনযোগ দিলাম প্রতিদিনের ঘিনঘিনে শহরটাতে।বাসের ভিতরের জটলাটা শ্বাসরুদ্ধকর বাজে রকমের।কিন্তু আমাকে নিথর করে দিল ছোট্ট একটি ঘটনা। পাশের লোকটির ছোঁড়া একদলা থুতু আমার হাতে এসে পড়ল। ব্যাপারটি এমন নয় যে সে জানালায় বাইরে ফেলতে চেয়েছিলো, দুর্ঘটনাবশত আমার হাতে এসে পড়েছে।সে আসলে এমনভাবেই ফেলেছে যেন থুতুর পাকানো দলা যেন আমার হাতে এসেই পড়ে। নইলে বাইরে পড়লো না কেন?
: কি করলেন এটা? আমার কথা শুনে লোকটি মাথা ঘুরানো। মুরগীর রানিক্ষেত রোগ হলে যেভাবে মাথা ঘুরায়, সেভাবে!
:!!!! , লোকটি আমার কথা যেন বুঝতে পারেনি।থর থর করে কাঁপছে!
: আমি কি ডাস্টবিন?
: আমার জ্বর! গত ১ সপ্তাহ ধরে।
: তো! এখন যার তার গায়ে থুতু ফেলতে হবে?
: আমি গ্রামে যাইতেছি!
তারপর সে তার ব্যাগ থেকে পরনের লুঙ্গি বের করে দিলো থুতু মোছার জন্য।লুঙ্গির অফারটা প্রত্যাখান করলাম।কারো কাছে চেয়ে একটু পানি বা ট্যিসু পেলাম না। কি করি!
: আমি মনে হয় বাঁচবো না। আমরে মাফ করইরা দিয়েন ভাই।
: আপনার গায়েতো অনেক জ্বর। ডাক্তার দেখিয়েছেন?
: না! গ্রামে যাইতেছি।আর ফিরা আসুম না শহরে!
: কেন?
: শহরে আইলে খালি জ্বর আসে আর মানুষের গায়ে ছ্যাপ মারতে ইচ্ছা করে!
: মানে?
: এই নিয়া ১৭বার শহরে আইছি। জ্বরের রোগ আর ছ্যাপ মারার রোগ নিয়া শহর ছাড়তে হইছে। কোনো ডাক্তার কিছু করতে পারেনা।
আমি তাকিয়ে দেখি আমার হাতের ওপর থুতুর দলা শুকিয়ে হাওয়া হয়ে গেছে। যেন সময়ের কোনো পাশবিক গোল্ডফিশ চেটে চেটে খেয়ে নিয়েছে ঘৃণার মিউকাস, প্রতিশোধের ইলেক্টোলাইটস, বঞ্চনার এ্যানজাইম! আমি ছুটে চলি আর সব ভুলে ঢুকে যেতে থাকি গতানুগতিক শহরের যোনিতে।
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।