স্বপ্ন কাকে বলে?
ফ্রয়েড মশাই যাই বলেন না কেন বাংলাদেশের সুপার-শপ স্বপ্ন কিন্তু আমাদের দেখাচ্ছে বাস্তব স্বপ্ন। দূর্মূল্যের বাজার থেকে কম দামে পণ্য কেনার স্বপ্ন। আমি কিন্তু খুবই উৎসাহিত হয়ে উঠেছি তাদের স্বপ্নের কাজ-কারবার দেখে। এইতো দুদিন আগে যশোর ঘুরে এলাম, ছোট্ট শহরে উল্লেখযোগ্য কিছু না দেখলেও, দেখলাম স্বপ্ন। সুপার-শপের নির্ঝঞ্ঝাট পরিবেশে বাজার করতে যে শ্রেণী ইতস্তত বোধ করতো তাদের কাছে টানার দারুণ উদ্যোগ নিয়েছে এস ই আই-এর এই স্বপ্ন প্রজেক্ট!
ছোট্ট একটি ফ্রি অভিজ্ঞতা
আমি ব্যক্তিগতভাবে পেপসি কোলার দারুণ ফ্যান। স্বপ্নে গিয়েই তাই পেপসির " ২ লিটার পেপসি কিনলে, ১ টি ম্যাগী নুডুলস প্যাক ফ্রি" অফার দেখে খুশি হলাম। কিন্তু অফারের হিসাবটা বুঝলাম না। ২ লিটার পেপসি গায়ের দাম অনুযায়ী ৭০ টাকায় কিনলে , তার সাথে আমি ৬২ গ্রাম ১৩ টাকার ম্যাগী নুডুলস ফ্রি পাবো! কিন্তু আমাকে পে করতে হলো ৮০টাকা। মানে কি?
স্বপ্ন কর্তৃপক্ষকে বললাম, উনি বললেন- এটা ফ্রি এবং কোম্পানি এই রেটেই বিক্রি করতে বলেছে। সাথে সাথে আমাকে তিনি দোকানে ঝোলানো পেপসির এই অফারের ফেস্টুন দেখালেন । কিন্তু কেন আমাকে ১০টাকা বেশি দিতে হচ্ছে? নিলে ওরা দুটোর দামই (৮৩ টাকা) নিতো। এটাকি তাহলে ৩টা ছাড়ের অফার?
আমি ভাবলাম এরকম অপরিস্কার ও ঘোলাটে অফার আমি নিবো না। কিন্তু ততক্ষণে ক্যাশম্যামো রেডি। স্বপ্নের কাউন্টারের তরুণটি তখন আমাকে বললো, স্যার ক্যাশম্যামো হয়ে গেছে, পণ্য ফেরত নিতে পারবো না!
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।