বরখাস্ত করে কি সমস্যার সমাধান হলো? ঠেকানো গেলো প্রাণীগুলোর মৃত্যু?
আমি চিড়িয়াখানায় গেলেই কষ্ট পাই। প্রথমত, পরিদর্শনের জন্য প্রাণী খাঁচায় বন্দী রাখার বিষয়টি ব্যক্তিগত ভাবে আমাকে ভীষণ পীড়া দেয়। উন্নত দেশের মতো সাফারি পার্ক করে এদের উন্মুক্ত বিচরণের সুযোগ করে দিলে ব্যাপারটা আরো উপভোগ্য হতো! দ্বিতীয়ত, চিড়িয়াসেবীদের এদের প্রতি অবহেলা ও যথেচ্ছ আচরণ দেখে নিজ জাতটার প্রতি ভীষণ ঘৃণা হয়। যে কেউ গিয়ে চিড়িয়াখানার একটা খাঁচার সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ নোংরা ও বাজে পরিবেশ। বিশেষ করে আমাদের বিদেশী বন্ধুরা এসব দেখে কি ভাবে কে জানে?
মূল কথা, চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানার বড় চিড়িয়া হয়ে উঠছে। এতো অব্যবস্থাপনা ও উদাসীনতার পেছনে কি মতলব, আমি বুঝতে পারছিনা। এটা কি প্রভাবশালী আওয়ামী কোনো মস্ত্রী-নেতার বা ছাত্রলীগের তত্ত্বাবধানে ছেড়ে দেয়ার চিন্তা করা হচ্ছে না অন্যকোনো বর্হি:শক্তির কাছে তুলে দেয়ার পায়তারা করা হচ্ছে? প্ল্যানটা কি সরকারের আমার জানার খুব ইচ্ছে! কোন ডিজিটাল প্রাণীর জন্য খালি করা হচ্ছে চিড়িয়াখানার খাঁচাগুলো?
আমাকে সবচেয়ে পীড়া দিয়েছিলো ১৩ বছর আগে চিড়িয়াখানায় একটি মৈয়ুর এর মৃত্যু। তখন এ বিষয়টি নিয়ে আওয়ামী ঘরানার একজন সংস্কৃতিসেবী পত্রিকায় একটা আর্টিকেলও লিখেছিলেন। আর্টিকেলের শিরোনামটা যতোদূর মনে পড়ে ছিলো এরকম- " আজ মৈয়ুর মরছে, কাল মরবো আমরা!" বস্তুত আর্টিকেলটির লেখক এই কিছুদিন আগে বিদেশী দূতাবাসের কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধানকন্যা উপাধি দিয়েছিলেন। এখন উনি নিশ্চয়ই আর আমাদের আসন্ন মৃত্যুর কথা নিয়ে কিছু লিখবেন না! উনি কেন ঐ ঘরানার কেউ কি আছেন ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রাণের এহেন অপমৃত্যুর বিরুদ্ধে কলম ধরবেন?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



