somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির অভিশাপে একদিন আমরাই হবো কাছিম!!

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌনক্ষমতা বর্ধক ঔষধ তৈরিতে কাছিমের ডিমের একটা কদর আছে। এই ডিমে "আফ্রোদিসিয়াক" নামক একটা উপাদান থাকে যা ক্ষমতা বর্ধনে ভীষণ কার্যকরী। কাম ও প্রেমের গ্রীক দেবী 'আফ্রোদিতি'র নামের সাথে সামঞ্জস‌্য রেখে এই উপাদানটির নামকরণ হয়েছে। প্রতিবছর ব্যাপকহারে ল্যাটিন আমেরিকা, সাউথ-ইস্ট ও ওয়েস্ট এশিয়ায় সামুদ্রিক কাছিম ও কাছিমের ডিম চোরাচালান/পাচার হয়ে থাকে। সমুদ্র সৈকতের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সামুদ্রিক প্রাণী কাছিম সংরক্ষণ অত্যন্ত জরুরী। আর তাই বিপর্যয় ঠেকাতে গত পরশুদিন ট্রাফিক ও ডাব্লিউ ডাব্লিউ এফ মালয়শিয়া সামুদ্রিক কাছিম নিধন ও পাচারের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। (উৎস : ডেইলি এক্সপ্রেস মালয়শিয়া, ৬/৬/২০১৩)

বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১৯৯৯ সালেই সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণা দিয়েই দায় সেরেছে সরকার। এ ঘোষণায় যেসব নিষেধাজ্ঞার কথা বলা আছে তার ঠিক উল্টো চিত্র দেখা গেছে সেখানে। দ্বীপটিকে বাঁচাতে তেমন আশার কথাও শোনাতে পারেননি পরিবেশ অধিদপ্তরের সেন্ট মার্টিন বিশেষজ্ঞ কর্মকর্তারা।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে সেন্ট মার্টিন কনজারভেশন প্রকল্পে মার্কিন কোরাল বায়োলজিস্ট টমাস টমাসিকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, সেন্ট মার্টিনে প্রতিদিন সর্বোচ্চ ৮৫০ জন পর্যটক পরিদর্শন করলে দ্বীপটির ক্ষতি হবে না। তবে আনুষঙ্গিক শর্ত হলো- পর্যটকরা রাতে দ্বীপে অবস্থান করতে পারবে না এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারবে না। অথচ শীত মৌসুমে দিনে তিন থেকে চার হাজার পর্যটক সেন্ট মার্টিন যাচ্ছে, রাতে থাকছে। একইসঙ্গে তারা চালিয়ে যাচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর কার্যকলাপ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাতে সৈকতসংলগ্ন হোটেল, মোটেল ও দোকানের আলো এবং পর্যটকের জ্বালানো আগুনের কারণে সামুদ্রিক কাছিম ডিম পাড়ার জন্য সৈকতে আসে না। কাছিম ও পরিযায়ী পাখির আবাসস্থলগুলোতে পর্যটকদের অবাধ চলাচল।
স্থানীয়রা জানান, এ দ্বীপে কাছিমের সবচেয়ে বড় শত্রু জেলে ও কুকুর। জেলের জালে আটকা পড়ে কিছু কাছিম শ্বাসরুদ্ধ হয়ে মরে যায়। জেলেরা ইচ্ছাকৃতভাবেও অনেক কাছিম মেরে ফেলে। দ্বীপে কাছিমের আরেক বড় ঘাতক বেওয়ারিশ কুকুর। কারণ সৈকতে মৃত্যুদূতের মতো ঘুরে বেড়ায় শত শত কুকুর। সৈকতের বালুকাবেলায় ডিম পাড়তে উঠলেই কুকুরগুলো কাছিমের ওপর হামলে পড়ে। কাছিমের বাচ্চা এমনকি ডিমও খেয়ে ফেলে। ডেলপাড়া, কোনাপাড়া, গলাচিপাসহ সেন্ট মার্টিনের বিভিন্ন স্থান ঘুরে একের পর এক কাছিম সৈকতে পড়ে থাকতে দেখা গেছে।
(উৎস : কালের কন্ঠ ৬/৬/২০১৩)

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় বলছে তারা এটা করছে, ওটা করছে। কিন্তু কোনো কিছুই সেন্ট মার্টিনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারছেনা। স্থানীয় চেয়ারম্যান, প্রশাসন তাদের সীমাবদ্ধতা ও লোকবলের অভাব, লজেস্টিক সাপোর্টের অভাবের কথা জানিয়েছে। পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে কিছুই করছেনা।

গত সপ্তাহে কোস্টারিকায় সামুদ্রিক কাছিমকে চোরাচালানিরদের হাতে থেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ২৬ বছর বয়সী তরুণ জাইরো মোরা স্যান্ডোভাল। পরিবেশবাদী এই তরুণের মৃত্যু নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে এবং তার সম্মানার্থেই সংশোধন আনা হচ্ছে কোস্টারিকার পরিবেশ নীতিতে!

বিবেকহীনতা, লোভ ও অশিক্ষা যেখানে আমাদের মূল্যবোধকে গ্রাস করছে সেখানে কাছিমের নিরাপদ প্রজনন কেন্দ্র তো অনেকদূরের বিষয়। মানুষের কাছে মানুষইতো নিরাপদ নয়!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×