somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আদ্রিতা তানহা মৌরী
বেশী আশা নেই খালি আনন্দ নিয়ে বেচে থাকতে চাই ।

গরম কফি

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র দেড় বছর আগে বিদেশে এসছে লায়লা,ঢাকাতে স্বামী ছাড়া ছিলো মোট তের বছর, তিরিশি বছরের সংসারজীবনের প্রথম ১৫ বছরের মাথায় দুই ছেলেকে রেখে বাদশা চলে আসে আমেরিকায়,তখন রিংকু,টিংকুর বয়স ১৫ এবং ১১ ।ব্যস, লায়লা এরপর থেকে একাই পার করেছে ১৩ বছর,ঠিক একা না কারন মায়ের সংসারে লায়লা বড়বোন,বড়মেয়ে —– আচ্ছা এই অবেলায় এসব কথা আসছে কেন মাথায় ?
লায়লা চোখ বন্ধ করে,ঘুমের ভানকরে,পাশের টেবিলে বসে আছে লায়লার ইরানী বান্ধবী তাহিরা,বয়স প্রায় ওর সমান,তবেলায়লার মতো তাহিরার বড় বড় ছেলে নেই ।
আবার চোখ বন্ধ হয়ে আসে,টিংকু গেছে ইয়র্ক এ ক্লাস করতে,রিংকু একটা সিকিউরিটির কাজ করে,সামারে দিন বড়। ওরা ফিরতে ফিরতে রাত ৯টা,ঘরে রান্না নেই,সকালে বাড়ি থেকে বের হবার আগে মাছ/মাংশ বের করেছিলো রান্না করবে বলে,কিন্ত সংসারের উপর ঘৃনা ধরে গেছে ওর,হ্যাঁ শব্দটা ঘৃনাই হবে, মনে মনে বার কয়েক উচ্চারন করে, এমন সময় তাহিরারগলা—-
লায়লা,তুমি এই দেশে আছো,তোমারসব সাপোর্ট আছে,কিচ্ছু ভেবো না, প্রথম প্রথম তাই হয়তো এডজাষ্ট করতে সময় লাগছে—
জানো,ভাবছিলাম তোমার বাদশা ভাই এর কথা,মানুষটা আমার জন্যঅনেক করেছে,যখন দেশে ছিলাম,কথায় কথায় টাকা পাঠানো,ছেলেদের নিয়ে আমি রাজার হালে চলতাম,কে যোগাতো খরচ? সেই তো তোমার বাদশা ভাই,তাই না?
কথাগুলো বলে হালকা বোধ করে লায়লা,সত্যিকার অর্থে এই সবগুলো উচ্চারনই সত্য , ভীষন সত্য। কিন্ত মাত্র দেড় বছরেই লায়লার বিদেশে আসার ঘোর কেটে গেলো,অপেক্ষা তো ছিলো দীর্ঘ তের বছরের, হ্যাঁ এতগুলো বছর লায়লা তীর্থের কাকের মতো বসে ছিলো, কানাডায় আসবে বলে, বাদশা আমেরিকাতে কাগজের সুবিধা করতে পারেনি বলে কানাডায় এসছিলো বছর ৭ আগে,এরপর লায়লা এবং ছেলেদের আনতে সময় লেগেছে আরো তিন বছর,এখন টিংকু পরিনত যুবক,আগামী মাসে ওর ৩০ বছর হবে,আর রিংকুর ২৩ বছর,মাঝে তেরটা বছর পার করেছে লায়লা, একদিন বিদেশে নিজের সংসার হবে, নিজের মতো করে স্বামী নিয়ে থাকবে — এতদিন পরে,এই কি তার কানাডার জীবন? এত উপেক্ষিত জীবনযাপন করবার জন্যই কি এত আয়োজন ? বাদশা সোশালে( সরকারী ভাতা) থাকে,কিছু মেডিসিন সাপোর্টও পায়, সেই কারনেই কি বাদশা এমন অর্থব জীবনযাপন করে? লায়লার কোন হিসেব মিলতে চায় না,কিছুতেই না,কিšু— কাকে বলবে এসব কথা,কোথায় দাড়াবে ও—–
কি হলো তুমি কি এতো ভাবো ? তাহিরা গরম কফি নিয়ে দাড়িয়ে,সাথে নাস্তা ।
তুমি একা একা বেশ থাক্াে,এই ভালো,লায়লা হেসে কফির কাপ হাতে নেয়,এখন বিকেল চারটা,ইএসএল (ইংলিশ ফর সেকেন্ড ল্যংগুয়েজ) ক্লাস থেকে ও যখন এসছে তখন সকাল সাড়ে দশটা,লায়লা কি দুর্বিসহ রাত কাটিয়েছে গতকাল তার কোন আঁচ পাইনি তাহিরা পাবার কথাও নয়,এটা বিদেশ বিঁভুই,কার কাছেযাওয়া যায়,কি করা,কোন কিনারা জানা নেই লায়লার
হেই লায়লা, বাদশা ভাই কি তোমাকে নিতে আসবেন,যা ভালো মানুষ উনি,তাহিরা বরাবরই বাদশার প্রশংসায় ভরপুর,আর কি অঘোম নিয়তি লায়লার, আবার ডুবেযায় গতরাতের আতংকে —– কি উদ্ধত আচরন বাদশার, হ্যাঁআ, তোমার জন্য কি আমি চোর হয়ে ঘরে বসে থাকবো নাকি ? অনেক করেছি এক বছর তোমাদের জন্য,আরনা,এবার আমার মতো আমাকে থাকতেদাও,বলেই বিকেল ছয়টায় বেড়িয়ে যাবে বাদশা, আর ফিরবে পরের দিন সকাল দশটায়,লায়লাকে ক্লাসে দিয়ে সারাদিন পরে পরে ঘুমাবে– গত দুমাস হলো চলছে এইরুটিন,কোন কিছু শুনবে না,বাইরে রাত কাটাতেই হবে,জুয়া খেলতেই হবে —- কি ভীষন অনাচার — মাঝে টিংকু একদিন বলছিলো,মা এই বাবার কানাডার জীবন? এইসব মানুষদেরসাথে বাবা চলেন? ছিঃ আমি আমারবন্ধুদের কাছে বাবার নাম বলিনা, জানো তুমি, এই তোমার বিদেশ? সেদিন লায়লার মুখে কথা সরেনি,তের বছর ধরে যে জীবনটার স্বপ্ন দেখেছে লায়লা, ছেলেদেরকে বলেছে আমরা একদিন বিদেশে যাবো,তোমরা কানাডিয়ান নাগরিক হবে ——-
কি হলো তোমার ? কফি খেলে না,কিহয়েছে, চলো চলো বাদশা ভাই দাড়িয়ে আছেন নীচে আমরা আজকে বীচের পাড়ে যাবো — চটপট করো,তাহিরা তাড়া করছে,বিকেলের আলো মোহনীয় হয়ে উঠছে চারিদিকে।
লবিতে নামতেই বাদশা এগিয়ে আসে,সারাদিন পরে পরে ঘুমিয়েছে — রাতের মদ ও জুয়ার নেশা জেগে উঠবে কিছুক্ষনের ভিতর , লায়লা গাড়িতে উঠতেই বাদশা হাসিমুখেবলে, চলো চলো দেরী হচ্ছে — তোমাদের বীচে নামিয়ে দিয়েই আমাকে একটা কাজে যেতে হবে,তাহিরা কাইন্ডলি তুমি লায়লাকে একটু ড্রপ করো বাড়িতে — আমি তোমাদের গরম কফি খাওয়াবো কেমন,বাদশা সেই হিংস্র দৃষ্টি দিয়ে একবার তাকায় লায়লার চোখে,মুর্হুতেইগাড়ি স্টার্ট করে সশব্দে।
লিখেছেন: লুনা শীরিন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×