somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আদ্রিতা তানহা মৌরী
বেশী আশা নেই খালি আনন্দ নিয়ে বেচে থাকতে চাই ।

" গোধুলির আলো "

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কিরে মা এত রাতে বারান্দায় কী করিস?
-কিছু না বাবা। কী চমৎকার রাতদেখেছ? বারান্দায় বসে থাকতেভালো লাগছে। তুমিও বস না বাবা। তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছো?
-হুম না রে মা কিছু না। কফি খাবি?
-কে বানাবে তুমি?
-হ্যাঁ তুই বস আমি কফি নিয়ে আসি।
গোধূলির আলো
…
-এই নে তোর কফি।
-বাবা তুমি কি আমার কাছ থেকে নীরবের কথা লুকাচ্ছো?
-তুই জানলি কী করে যে নীরব দেশে ফিরেছে!
-তোমরা যখন ফোনে কথা বলছিলে তখন আমি শুনেছি । ও কি আমার সাথে দেখাকরতে চায়?
-হ্যাঁ তুই কি কষ্ট পেলি মা?
-না বাবা ওর ওপর আমার কোন রাগ নেই! ও একটা বাস্তববাদী ছেলে।বাবা ওকে বল আমি আগামীকাল ওর সাথে দেখা করব।
-আর একবার ভেবে দেখ মা।
-বাবা আমি ভেবেছি তুমি ওকে কলকরো। বিকালে কফি হাউসে দেখা করতেবোলো। চল ঘুমুতে চল।
আলো নীরব আসার আগে পৌঁছে যায়। হঠাৎ করে ওর চোখের সামনে সব কিছু ফ্ল্যাশ ব্যাকের মত ভেসে ওঠে। আলো ও নীরব একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ত। প্রথমে ওদের সম্পর্ক শুধু বন্ধুত্ব ছিল। পরে এক সময়ে ওরা আবিষ্কার করল যে ওদের সম্পর্ক বন্ধুত্ব থেকেও বেশি। পরে নীরব ওকে প্রপোজকরল। ওদের ফ্যামিলি থেকেও ওদের সম্পর্ক মেনে নিয়ে ছিল। কিন্তু এক দিনের ঘটনায় সব ওলটপালট হয়েযায়।আলোর আলোকিত জীবন অন্ধকার হয়ে যায়। আলো যখন এইসব ভাবছিল তখন নীরব চলে আসে।
নীরব বলে, “সরি দেরি হয়ে গেল। কেমন আছো আলো?”
আলো: হুম! ভালো, হ্যাঁ আছি। তুমি কেমন আছো? রুপা কেমন আছে?
নীরব: আমি ভালো আছি। রুপা কেমন আছে জানি না!
আলো: মানে?
নীরব: আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল আমেরিকা যাবার কয়েক বছর পর। বাদ দাও ওসব কথা। তোমার কী খবর? কী করছ আজকাল?
আলো: আমি ভালো আছি। কতগুলো ছেলেমেয়েকে গান শেখাই । ভালই সময় কাটে।
নীরব: গান, তুমি তো চমৎকার গানকরতে। আলো তুমি কি আমাকে ঘৃণাকর?
আলো: না তো, ওসব তো আমি ভুলে গিয়েছি অনেক আগে। তোমার প্রতি আমার কোন অভিমান বা কোনঅনুভূতি নেই। আমি তাহলে উঠি, আমার স্টুডেন্ট আবার এসে পড়বে। আর কিছু বলবে?
নীরব: তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছ?
আলো: হ্যাঁ। আমি তাহলে যাই।
নীরব: আমি কি তোমাকে এগিয়ে দেব?
আলো: না লাগবে না, বাবা নীচে আছে।
আলো বাইরে বের হয়ে আসে। গাড়িতেউঠে বলে, চলো বাবা। গাড়িতে কেউ কোন কথা বলে না। আলোর সেই কালো ঘটনার কথা মনে পরে যায়। এক দিন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ওর চোখের আলো চিরকালের জন্য হারিয়ে যায়।সেই সাথে নীরবও হারিয়ে যায় ওর জীবন থেকে। নীরব পরে ওদেরইআর এক ক্লাসমেট রুপাকে বিয়ে করে। আলোর এই দুর্ঘটনার পর নীরব মাত্রএকবার এসেছিল। আলোযত না কষ্ট পেয়েছিল ওর দৃষ্টিশক্তি হারিয়ে তার থেকে বেশি কষ্ট পেয়েছিল নীরবের ব্যবহারে।
বিকাল পেরিয়ে গোধূলি হয়ে আসছিল। গোধূলির আলোয় আলোর চোখের জল ঝলমল করছিল।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×