somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্নিশে ম্যাগপাই ও হ্যাপি অ্যানিভার্সারির কনভারসেশন

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- কৈলাশ পর্বত থেকে নামতে যাচ্ছেন কেউ।
- তাতে আমার কী? তোমারই বা কী?
- সবসময় কি আর আমার তোমার হিসেব করে চলা যায়?
- যায় না? তুমি হিসেব করো না??
- অ্যাকাউন্টিং পড়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
- কিসের সঙ্গে আছে তবে?
- বাদ দাও। এখন বলবে, গত দু’বছর ধরে বাদ দিয়েই তো চলছি। কী? তাকিয়ে দেখছ কী? শুধু তুমিই আগে ভাগে সব বলে দিতে পারো না।
- ভুলে যেও না আমরা ফোনে কথা বলছি।
- তো? ফোনে কথা বলার সময় তাকানো যায় না? চোখ বন্ধ থাকে? আর কই, তোমার ‘মুঠোফোন’ বলার ঢঙ কই?
- ঢঙটুকু তোমার জন্যে তোলা।
- আবার??
- আচ্ছা, বাদ দেও। কৈলাশ আন্টির কী করব?
- আমি যাচ্ছি না কোথাও। কার্নিশে চড়ুই দেখে সময় কাটবে আমার।
- ম্যাগপাই?
- হতে পারে।
- কার্নিশে ম্যাগপাই নামে একটা গান আছে, জানো?
- আবার এসব বেহুদা কথা? তুমি মানুষ হবা কবে?
- আপাতত আমি ‘আমি’ হতে চাই। সবার চোখে চোখ দেখে ক্লান্ত আমি। অন্যকিছু দেখার শখ তো জাগতেই পারে। সেসবের কিছুটা তোমার চোখে খুঁজেছিলাম। পাইনি।
- সরাসরি বললেই পারো আমি ব্যর্থ।
- - Don’t misinterpret my words, PleasePএরকমটা বাকি জীবনে বলার ইচ্ছে নেই।
- যদি বাধ্য হও? যদি মনে হয়, পচিশের আগের তেইশই তোমার জন্য meaningful ছিল। দুই বছর total loss!
- Are you done?
- Done with what? I am not saying anything wrong.
- You are talking non sense.
- Non sense কারো কাছ থেকে তো non sense কথাই পাবেন স্যার। এই জিনিসটা দু’বছর আগেই চিন্তা করা দরকার ছিল। এখন বলো না যে আমার মুখে এই দু’বছর, দু’বছর শুনতে শুনতে তুমি ফেড আপ।
- I’ll request you to change the topic. আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিলাম।
- ভুলে যাও। কেউ কোথাও যাচ্ছেনা।
- বাস্তবে কিন্তু এই কথা আমি বলেছিলাম। এটা তোমার বলার কথা না।
- ওসব আমার মাথাব্যথা না। আমি বলিনি, আমাকে তোমার কল্পনায় আনো।
- কাকে আনব তাও কিন্তু বলে দিচ্ছনা।
- চমৎকার। এমন করার চিন্তাও করে ফেলেছো? ভালো তো!
- আমি আর কিছুই বলবনা।
- এক্সকিউজ মি, তুমি কিছু বলেছো কবে? সবসময়ই তো হু, হ্যাঁ। আজ আর নতুন কী?
- ঠিক আছে, ক্ষমা চাচ্ছি।
- স্যরিও বলো। যেহেতু তুমি জানো আমি তোমার মুখে স্যরি বলা পছন্দ করি না। তোমার মুখে এই শব্দটা গত দু’বছরে অসংখ্যবার শুনতে হয়েছে।
- তার মানে তো আমিও ব্যর্থ।
- হয়তো বা। আজকে বৃষ্টি হয়েছিল।
- হ্যাঁ, জানি। অনেক বেশি। মায়াকান্না বৃষ্টি। থামতেই চায়না। মায়ায় জড়ায় শুধু।
- স্রষ্টাকে ধন্যবাদ। তোমাকে বোঝানোর জন্য। ঠিক আছে, আজকের সবকিছুর জন্য ধন্যবাদ। আমি তো তোমার সবচাইতে ভাল বন্ধু।
- ঠিক তাই।

লাইন ডিসকানেক্টেড....।

(যা বলা হয়নি):-*
- হ্যাপি অ্যানিভার্সারি। দুই বছর আমাকে সহ্য করার জন্য অভিনন্দন। আসলে এটা বলার জন্যেই ফোন করেছিলাম।
- তোমাকেও। তবে দুঃখিত, এই শুভেচ্ছাবার্তাটা গতমাসে পাঠানোর কথা ছিল।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×