বাংলাদেশের বেশ কয়েকজন মন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়েছে। ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র দফতরের উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে শিনহুয়া আরো জানিয়েছে, উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা সহ কয়েকজন মন্ত্রীকে ডাক, এসএমএস এবং টেলিফোনের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আরো বলেছেন, সরকারের জঙ্গী বিরোধী কঠোর পদক্ষেপের কারণেই হয়ত ক্রমবর্ধমান হারে সরকারী কর্মকর্তা এবং মন্ত্রীদের প্রতি হত্যার হুমকি বাড়ছে। এ ছাড়া যুদ্ধাপরাধী, পিলখানার হত্যাকান্ড এবং দেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান হত্যার বিচার প্রক্রিয়া ভন্ডুল করার লক্ষ্যে এ সব হুমকি দেয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে সম্প্রতি পরিবেশিত খবরে বলা হয়েছে। টেলিফোনের মাধ্যমে যারা এ ধরণের হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে নির্দেশ দিয়েছে। র্যা বের প্রধান হাসান মাহমুদ খন্দকার শিনহুয়াকে বলেছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার জন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং আইনমন্ত্রী শফিক আহমেদ সহ অনেককেই হত্যার হুমকি দেয়া হয়েছে।#
সূত্র: http://bangla.irib.ir/
বাংলাদেশের মন্ত্রীদের সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।