২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এটি করেছেন চট্টগ্রামের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন সেলিম।
ঢাকার আদালতে মঙ্গলবার দায়ের করা এ মামলায় (মানি স্যুট) সাবেক নৌ পরিবহন সচিব শেখ মোতাহার হোসেনকেও বিবাদী করা হয়েছে।
বর্তমানে তিনি প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য।
মামলাটি দায়ের করা হয় ঢাকা মহানগর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে। আদালত দুই বিবাদীর নামে সমন জারি করেছে।
মতিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আরেকটি মামলার প্রস্তুতিও নিচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
ব্যবসায়ী সেলিমের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকার আমলে মতিন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) অপারেটর নিয়োগের জন্য ডাকা একটি দরপত্র বেআইনি ও অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। এভারেস্ট এন্টারপ্রাইজ সর্বনিু দরদাতা থাকলেও ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি।
এতে এভারেস্ট এন্টারপ্রাইজের ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদির অভিযোগ।
মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকেও 'মোকাবেলা বিবাদী' করা হয়েছে।
সেলিম কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিটি কন্টেইনার ওঠা-নামার জন্য তার প্রতিষ্ঠান ৪৪৩ টাকা করে তিন বছরের জন্য ৪৫ কোটি টাকার দর প্রস্তাব দিয়েছিল। গত বছরের ২০ নভেম্বর প্রথম দরপত্র বাতিল করে ডিসেম্বরে নতুন দরপত্র ডাকা হয়।
তিনি বলেন, "কোনও কারণ দর্শানো ছাড়াই মন্ত্রণালয় ক্ষমতার অপব্যবহার করে এবং পিপিআর এর ধারা অনুসরণ না করে পুরো দরপত্র প্রক্রিয়া বাতিল করে দেয়।"
সেলিমের দাবি, দরপত্র বাতিলের ক্ষেত্রে মতিন ও সাবেক সচিব মোতাহারের 'বিশেষ উদ্দেশ্য' ছিল।
দেশে তখন জরুরি অবস্থা থাকায় নানা কারণে আইনগত পদক্ষেপ নিতে পারেননি বলে জানান সেলিম।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত 'গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার দিন অনিয়মের আশ্রয় নিয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ এছাক ব্রাদার্সকে পাইয়ে দেওয়ার অভিযোগে সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী মতিনের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ নিচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
তবে মতিন দাবি করে আসছেন, তিনি কোনও ধরনের অনিয়মের আশ্রয় নেননি।
সংবাদ সম্মেলনে সেলিম সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী দ্বিতীয় দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি করেন তিনি।
বর্তমানে সাইফ পাওয়ারটেক অবৈধ ও অন্যায়ভাবে সিসিটি পরিচালনা করছে অভিযোগ করে সেলিম বলেন, "এতে বন্দর কর্তৃপক্ষ ও সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।"
বন্দরে কর্মরত বার্থ অপারেটরদের সিসিটি পরিচালনার অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার দাবিও জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সময় দ্বিতীয় দরপত্রে এছাক ব্রাদার্স সিসিটি পরিচালনার কাজ পায়। তবে তাতে অনিয়ম হয়েছে জানিয়ে ওই দরপত্র বাতিলের সুপারিশও করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য মতিনের বিরুদ্ধে মামলার সুপারিশও করা হয়।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই মামলা হবে।
Click This Link
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।