somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে আমের বিয়ে, সুতরাং আজকে থেকে আম খেতে অসুবিদে নেই।

১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখের আগে আম গাছে আম যত বড়ই হোক না, দাদু খেতে দিত-না। কারণ হিসেবে অজুহাত এখনো আমের বিয়ে হয়নি। তাই অনেক প্রতীক্ষা আমের বিয়ের দিন আসার জন্যে। আজ সেই পহেলা বৈশাখ আমের বিয়ের দিন।

তখন বয়স ১২ কি ১৩ সদ্য আম গাছে উঠতে শিখেছি, কিন্তু গাছে আমের বিছি শক্ত হয়ে যাচ্ছে তারপর ও আমের বিয়ের অজুহাতে গাছে উটে আম খেতে না পারা খুব কষ্টেরই বটে। যদি লুকিয়ে লুকিয়ে মরিচ লবণ দিয়ে কচি আম খেয়ে কোন রকম পাতলা পায়খানা বাধিয়ে পেলা হতো, তাহলে হাতে নাতে ধরা, নিশ্চয় চুরি করে আম খেয়েছি!

পহেলা বৈশাখ আমের বিয়ের দিন, হিন্দুদের বাড়ির সামনে গড়ইয়া অর্থাৎ বৈশাখী মেলা, অনেক দিনের জমানো টাকা দিয়ে চক চকে ছুরি কিনে, গাছে উঠে একা একা কখনো বন্ধুদের কে সাথে নিয়ে বাতাসে দুলতে দুলতে মনের সুখে আম খাওয়া কতটা না আনন্দের ছিল!

মক্তবের হুজুর আগ থেকেই সতর্ক করে দিতেন হিন্দুদের গড়ইয়ায় যেন কেউ না যায়। তারপর ও ছুরি কিনতে সাথে বাঁশি বেলুন কিনতে যে ভাবে হোক যেতামই যেতাম। অবশ্য পরদিন সকাল বেলায় ধরা খেলে বেতও খেতে হয়েছে অনেক। গড়ইয়াতে হিন্দুদের কে নতুন পোশাক পরে পরিবার পরিজন নিয়ে আসতে দেখা যেত এবং গড়ইয়া হতো অভিজাত হিন্দু বাড়ির সামনে, হিন্দু বাড়ির লোকজন পূজা দিত তুলসী অথবা বট গাছের নিছে। গড়ইয়া বা মেলায় বিক্ষিপ্ত ভাবে মুসলমান ছেলে পেলেরাই কেনা কাটার জন্যে যায়। গড়ইয়া হিন্দুদের হলেও ঐ খানে ক্রেতা বিক্রেতার অধিকাংশই মুসলমান কিন্তু হুজুরের কাছে কোন যুক্তিই টিকানো সম্ভব হতো না। ( কিন্তু ঐ হুজুরই সিনেমা হলে, আমার জীবনে প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ করে দিয়েছেন!)

ছুরি কিনে এনে চলতো কথার বড়াই, কে ঠকলো কে জিতল, কার ছুরি কত ভাল এই নিয়ে বড় ভাইদের মন্তব্য, ঠকে গেলে মন খারাপ, জিতলে অবশ্য আনন্দও কম হতো না।
যেহেতু আমের বিয়ে হয়ে গেছে সেহেতু দাদুর বাহানার দিনও শেষ, প্রতি দিনের পাহারা দিয়ে রাখা গাছের সদ্য বড় হওয়া আম গুলো এক বার পেড়ে এনে সবাই আনুষ্ঠানিক ভাবে লবণ মরিচ দিয়ে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্বে গুড় দিয়ে মেখে খেতে কি মজা, যারা খেয়েছে তাদের জিবে পানি না এসে পারেনা। মাখা আমের বর্তার বাটি নিয়ে কাড়া কাড়ি করে খাওয়ার আনন্দ আমরা মফস্বলের কৈশোররা বেশি পেয়েছি।

আম যখন একটু পাকতে শুরু করে তখন স্কুলও বন্ধ দিতো আম খাওয়ার জন্যে। তখন গড়ইয়া থেকে কিনে আনা ছুরির শত ভাগ ব্যবহার হতো।
বন্ধুরা মিলে ইরি ধান কাটা মাঠে ঘুড়ি বানিয়ে ঘুড়ি উড়ানোর সময়, আম পেড়ে কলার বরগে/ কলার পাতায় দুপুরের রোদের সময় আমের বর্তা যেন এখনো জিবে লেগে আছে।

জীবনের সেরা সময় সেই কৈশোর কত যে আনন্দের ছিল, তা কি আর পিরে পাব।
এখন প্রবাসে থাকি দেশ থেকে কাঁচা আম পাঠায়, কিন্তু কত শখের আম ফ্রিজে আইচ হয়ে পচে থাকে কিন্তু সেই সাধ পাইনা! কখনো এক দুই টুকরা মুখে দিলে দাঁত গুলো যেন বিদ্রোহ করে উঠে।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮

“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩

মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×