somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবের প্রতিকুল অর্থনীতি, থামছেনা উচ্চ মূল্যে বাংলাদেশী অভিবাসীদের আগমন!

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো আছে বা আগের মত আছে তা বলা যাচ্ছেনা। স্থানীয় বাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৯০% .. এরই ধারাবাহিকতায় অন্যান্য জিনিসপত্রের ও দাম বৃদ্ধি পাবে বা পেয়েছে কোন সন্দেহ নেই।
আবাসনের বাড়াও বৃদ্ধি পেয়েছে। যে সকল অভিবাসীরা সৌদির নামে নিজের ব্যবসা গড়েছেন, তা সৌদি আরবের আইনগত ভাবে অবৈধ। এখানে সকল ক্ষেত্রেই জেল জরিমানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
যে অভিবাসীরা কফিল অর্থাৎ এস্পন্সরকে মাসিক বেতন দিয়ে ব্যবসা কিংবা বাহিরে অবৈধ ভাবে চাকুরী করেন তাদের ক্ষেত্রে কফিল কে আগের তুলনায় অনেক বেশী টাকা দিতে হয়। কারণ সৌদির নিজ কোম্পানির লাইসেন্স ঠিক রাখতে আগের তুলনায় অনেক বেশী টাকা খরচ করতে হয়, অর্থাৎ সরকারী কোষাগারে জমা করতে হয়, একই সাথে তাদের জীবন যাত্রার খরচ ও বৃদ্ধি পেয়েছে।

রাস্তাঘাট অবকাঠামো নির্মাণে যে সব কন্ট্রাক্টিং কোম্পানী কাজ করে থাকে, অনেকেই সময় মত বেতন দিতে পারছেনা, অনেক কোম্পানী নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে।

এমন অবস্থায় বাংলাদেশ থেকে উচ্চ মূল্যে অভিবাসী হয়ে সৌদি আরবে এসে নিজেদেরকে বিপদে ফেলছে বাংলাদেশী অভিবাসীরা। এইখানে বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ফ্রী ভিসার নামে ১০ থেকে ১৩ লাখ টাকায় এসে মাথায় হাত রেখে চিন্তা করছেন কত দিনে এই টাকা আয় করবেন। এর মধ্যে কফিলকে দিতে হবে মাসিক ৩ থেকে ৫ শত রিয়াল কিংবা তারও বেশী। নিজের থাকা খাওয়া, ডিজিটাল যুগে মোবাইল, ইন্টারনেট খরচ,
দেশে পরিবারের খরচের টাকা!

এই মন্দা অবস্থায় কত বছরে আপনি আপনার আসল টাকা জমা করতে পারবেন দেশ থেকে আসার আগে ভেবে দেখেছেন কি?

অন্যদিকে কন্ট্রাক্ট ভিসার নামে বাংলাদেশ সরকারের বেধে দেয়া খরচের চেয়ে অবৈধ ভাবে প্রতিযোগিতা করে অধীক খরচ অর্থাৎ এক থেকে দেড় লাখের স্থলে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসছে বাংলাদেশী অভিবাসীরা। যেখানে বেতন পাবে ৫/৬ শত রিয়াল মাত্র। একজন মানুষের খাওয়া টেলিফোন বিল সহ আনুষঙ্গিক খরচ এই টাকায় সম্পন্ন করা সম্ভব না।
ভিসা কিনতে দেয়া অর্থ ফেরত পেতে অনৈতিক কর্মকাণ্ড বা অপরাধের দিকে ঝুঁকে যাওয়া ছাড়া বিকল্প পথ থাকেনা।

নারী শ্রমিকদের আত্মচিৎকার সোস্যাল মিডিয়ার কল্যাণে হরহামেশাই দেখা যাচ্ছে, তারপরও বাংলাদেশ থেকে আসা বন্দ হচ্ছেনা!

সৌদি আরবের সার্বিক অর্থনৈতিক অবস্থা গত পাঁচ বছর আগের তুলনায় আগামী পাঁচ বছরে বিপরীত মেরুতে অবস্থান করার সম্ভাবনা খুব বেশী। তাই বাংলাদেশ সরকার, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী এবং সৌদি আরবে আসতে আগ্রহীদের সকলকে আগামীর প্রদক্ষেপ নিতে খুব সতর্কতার সাথে ভেবেচিন্তে নিতে হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×