somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম ছিনতাই

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। ঘটনাটা বলছি। তবে তার আগে গতকাল সকাল থেকে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা শুনেন।

সকালে ঘুম থেকে উঠে পানি খেতে গেলাম। দেখি ফিল্টারে পানি নাই। বেসিনে মুখ ধোতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলাম টেপ থেকে ফুটন্ত পানি বের হচ্ছে। ভালই হল, টেপের পানি সরাসরি ফিল্টারে ঢেলে দিলাম।

ফ্রিজে খাবার কিছু আছে কিনা দেখতে ফ্রিজ খুললাম। দেখি সবকিছুতেই পোড়া পোড়া গন্ধ। নিচের ড্রয়ারে কিছু মিস্টি আলু ছিল। বের করে দেখি সেগুলো সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা সিদ্ধ আলু প্লেটে নিয়ে খাওয়া শুরু করলাম।

রান্নার চাল ছিল একটা ড্রামে রাখা। সকালে খাবার জন্য ড্রাম খুললাম। খুলে দেখি সেখানে একটাও চাল নেই। সব মুড়ি হয়ে গেছে। কি আর করা সকালে মুড়ি দিয়ে নাস্তা করলাম।

অফিসের জন্য বের হয়ে গেলাম। সকালের নাস্তাটা ভাল হল না। তাই ভাবলাম কিছু ফল কিনে নিয়ে যাব। সামনের দোকান থেকে ২৫০ গ্রাম আঙ্গুর আর বরই নিয়া গেলাম অফিসে খাওয়ার জন্য।

লোকাল বাসে উঠলাম। বাসে হেলপার নাই। ড্রাইভার বলল সে নাকি ছাদে গেছে। ছাদের গরমে সে রড গলাইয়া দা, বটি আর কড়াই বানাইতাছে।

বাস থেকে নেমে ভাবলাম দুইটা আঙ্গুর মুখে দেই। প্যাকেট বের করে দেখি আঙ্গুর সব কিসমিস হয়ে গেছে। বরই বের করে দেখি শুকনা আচার হয়ে গেছে। কি আর করা আচার আর কিসমিস নিয়ে অফিসে গেলাম।

দুপুর বেলা হোটেলে ভাত খেতে বের হলাম। দেখি রাস্তায় লোকজন খুব কম। নির্জন ফুটপাতে হাটছি। হঠাৎ দুইজন লোক আমাকে ডাকছে। তাদের একজনের হাতে ব্যাগ। তারা আমার পথ আটকালো। প্রথমজন বলল যা আছে সব দিয়ে দে। আমি আশপাশে দেখছিলাম কেউ আছে কিনা। দ্বিতীয় জন ব্যাগ থেকে একটা কালো কম্বল বের করল। কম্বল দেখে আমার অজ্ঞান হবার মত অবস্থা। এবার প্রথমজন বলল যা আছে দিয়ে দে নইলে কম্বল গায়ে জড়ায়া দিব। আমি ভয়ে মানিব্যাগ, মোবাইল দিয়ে দিলাম।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই গরমে বাইরে বের হবার আগে সাবধানতা অবলম্বন করবেন। নইলে ছিনতাইকারী সব নিয়ে যাবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×