উত্স! নয়ন সম্মুখে তুমি যে নাই
তবু নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই।
উত্স! নয়ন তোমারে পায় না দেখিতে
তবুও রয়েছ নয়নে নয়নে।
উৎস! আমার জীবনের প্রতিটা সকাল আসে শুধু তোমাকে ভালবাসার জন্য
উত্স! আমার ইচ্ছা হয় সারাদিন তোমার বাসার সামনে গলির মুখে দাড়িয়ে থাকতে শুধু তোমার মুখচ্ছবির সৌন্দর্য্য অবলোকন করতে।
উত্স! শয়নে স্বপনে অধ্যয়নে জাগরনে
শুধু তোমার মুখচ্ছবির সৌন্দর্য্য আমার মাথার চারপাশে জীবনানন্দ দাসের বোধের ন্যায় ঘুরে। আমার মাথার ভিতর এক বোধ কাজ করে,
আমি তারে পারি না এড়াতে,
আমি চলি সাথে সাথে সেও চলে,
আছাড় মারিতে চাই, শূণ্যে মাথার ভিতর ঘুরে। উত্স তুমি হচ্ছ আমার জীবনের সেই বোধ।
উত্স! কোথায় রয়েছ জানি তবুও তোমারে ফেলেছি হারিয়ে,
পথ চলি ঠেউ ভেজা পায়ে। উত্স আমার কোন যোগ্যতা নাই আমার শুধু একটাই যোগ্যতা যে My Life is Devoted For You!
উত্স! জনম জনম তব তরে কাদিব!
উত্স! আমার দৈহিক অবস্থান এখন সিলেটে কিন্তু আমার আত্মিক অবস্থান এখন পুরাটাই তোমাকে জুড়ে।
উত্স! কইতে কি চাই কইতে কথা বাধেঁ
কইতে না পেরে পরান আমার কাঁদে
আমায় তুমি ফেলেছ কোন ফাদেঁ,
চারিদিকে মোর সুরের জাল বুনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



