রিকশায় আজ তোমায় দেখলাম
খোলা চুলে, গলার নিম্নাংশের সাদা সৌন্দর্যের সাথে,
আর তিন চাকার ঘুর্ণণের সাথে সাথে
তোমায় আমি হারালাম।
তোমার দু চোখ যেনো নেশার কুপ
যেখানে আমি হারিয়ে যাবো
দীর্ঘ সময়ের জন্য।
গতির ঘুর্ননের মতো আমি ঘোরবো
তোমার দু চোখের নেশার জগতে।
জলাঞ্জলি যাক চির একাকি থাকার স্বপ্ন
যদি তুমি বলো ৪ অক্ষরের শব্দটি= ভালোবাসি।
জলাঞ্জলি যাক মহাকাশে চির সুখী হবার স্বপ্ন
নীল আকাশের নীচে আমি তোমায় পেয়ে সুখী হতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



