somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়ী কিনবেন আর ঝামেলা সেতো একদম ফ্রি

৩১ শে মে, ২০০৬ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের গাড়ী সবারই আরাধ্য। মনের কোথাও না কোথাও একটা সুপ্ত বাসনা থেকেই যায় নিজের একটা গাড়ী কেনার। আশা পুরন করবেন আর আপনার উপর চেপে বসবে ট্যাক্স টোকেন, ফিটনেস ইত্যাদি আপ-টু-ডেট রাখার ঝামেলা।
এবার আমার দুলাভাই একটু ব্যস্ত থাকায় তার গাড়ীর কাগজপত্র ঠিক করার দায়িত্ব পড়েছিল আমার উপর। আর তা তৈরী করতে গিয়ে আমার কিছু বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল যা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে লিখছি।

ঝামেলার শুরু: যে বইতে লিখে টাকা জমা দিতে হয় তা শেষ। এখন উপায় কি? ইকুরিয়া বি,আর,টি,এ-তে গেলাম বই আনতে। যেহেতু 14 সিরিয়ালের গাড়ী তাই এখানেই সব কাজ করতে হয়। গেলাম অফিসারের কাছে। বললাম বই লাগবে তিনি সোজা জানিয়ে দিলেন বই নেই। তাহলে বই কোথায় পাব। দালালের কথা সিস্টেম করতে হবে। সিস্টেম কি? দালাল মারফত তিনি 200 টাকা পেলেন এবং ড্রয়ার থেকে বই বের করে আমাদের দিলেন। এই বই-এর যে সরকারী কি রেট তা তিনি নিজেই জানেনে না। ফোনে দুলাভাইকে জানালাম তিনি বললেন এভাবেই কাজ করতে হবে উপায় নাই।

ঝামেলা 2: বই নিয়ে গেলাম জি, পি ও-তে। আগে কখনো একাজ করি নাই বলে জানিনা কীভাবে বইতে লিখব। অসুবিধা নাই অনেক লোক আছে কলম আর কার্বন নিয়ে ঘুরছে বইতে লিখার জন্য। পারিশ্রমিক মাত্র 20 টাকা। ঝামেলা সেখানে নয় ঝামেলা টাকা জমা দেয়ায়। ফিটনেসের টাকা জমা নেয়ার সাথে সাথেই একটা গ্রাহক কপি আপনাকে দিয়ে দেবে। কিন্তু তার কেউ খুচরা টাকা নেবেনা। ফিটনেসে লাগে 645 টাকা। তাই যদি দেন তাহলে আপনার কাজে 18 মাসে বছর কিন্তু 650 টাকা হলেই বছর 2 মাসেই শেষ।ট্যাক্স টোকেনের টাকার পরিনাম একটু বেশী। এবারে যিনি টাকা নেবেন তিনিও খুচরা টাকা নেবেন না। 4550 টাকা জমা দিলে তিনি বলবেন 30 মিনিট পর আসুন। কিন্তু 20 টাকা বাড়িয়ে দেবেন 30 মিনিট 20 মিনিট হয়ে যাবে। তারপর তিনি আপনার কাগজ নিয়ে তার বসের কাছে ধমক খেতেও পিছপা হবেননা। অবশেষে পেলেন সব কাগজ এবার গন্তব্য ইকুরিয়া-বি,আর,টি,এ।

ঝামেলার শেষ: যে অফিসার গাড়ী দেখবেন তার সাথে সরাসরি যোগাযোগ করা যায়না। তার নিজস্ব লোক মারফত তার কাছে পৌছাতে হয়। তার কাজ শুধু গাড়ীটা দেখা যে, তা রাস্তায় চলাচলের উপযোগী কিনা। দালাল জানালো অনেক গাড়ী হলে তিনি উঠে আসবেননা। চেয়ারে বসেই কাজ সারবেন। অফিস আওয়ার শুরুর 1 ঘন্টা পর গিয়েছিলাম বলে বেশী গাড়ী ছিলনা তাই তিনি উঠে এসে গাড়ী চেক করলেন। তার পারিশ্রমিক সরকারতো দেয়ই কিন্তু তার বাম হাত সব সময় টেবিলের নীচেই থাকে। অবশেষে হল কাঙ্খিত কাজ। কিন্তু একি ফিটনেস সার্টিফিকেট কই এটাতো একটা স্লিপ মাত্র। তাতে লিখা আগামী মাসের একই দিনে মূল কাগজ এখান থেকে দেয়া হবে। এখন কম্পিউটার নষ্ট। ততোদিন পর্যন্ত এটাই ফিটনেস লেবেল এর কাজ করবে।
সব কিছু দুলাভাইকে জানালাম। তিনি বললেন ঠিকই তো আছে। এভাবেই কাজ করতে হয়।
তাই আমার মতামত হল গাড়ী কিনবেন এবং মানসিকভাবে রেডী থাকবেন প্রতিবছর এভাবে কাজ করার জন্য। অবশ্য নিজের গলা কাটতে চাইলে যে শো-রুম থেকে গাড়ী কিনেছেন তাদেরও দিতে পারেন আপনার কাজ গুলো করার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×