আজকে বেইলী রোডের "পিঠা ঘরের" চিতই পিঠা আনার সফল অভিযান করতে পারছি অবশেষে। গতকালের wedj Awfhvb চালানোর পর আজকে আবার গিয়েছিলাম এবং বাসায় পিঠা নিয়ে আসতে পেরেছি। 5টা 45 মিনিটে গিয়ে 60 টাকার পিঠা আনতে 6 টাকার মৃত্যু ধোঁয়া উড়িয়ে
7টার সময় পিঠা নিয়ে বহাল তবিয়তে বাসায় আসতে পেরেছি। বাসায় এসে সবাইকে বলেছি জরুরী অবস্থা থাকা পর্যন্ত কারো মনের কোন কোণায় যদি চিতাই নামের কিছু উকি দেয় তাহলে তা মুছে ফেলতে।
ঐ খানে দাড়ায় যখন বিড়ি টানছিলাম তখন দেখি এক সুন্দরী ললনা তার গলার ওড়নাটা (মনে রাখবেন গলার কিন্তু) রিকশার চাকার সাথে পেঁছিয়ে বিশাল কাউর মাউর করছিল।
তারচেয়ে দুঃখের কথা হল আমার 9 নং সিরিয়ালের পিঠা নিয়ে আসার সময় 33 নং সিরিয়ালের লোক আমারে কয়, ভাইজান এর পরই কি আমার। আমি আর কি কমু টাশকি খেয়ে বাসায় চলে অসলাম। আপনার পড়তে থাকেন আমি পিঠা গুলানরে পেটের মাঝে চালান দিয়া আসি।
কারেন্ট ছিলনা তাই পোস্টাইতে একটু দেরী হয়ে গেল।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






