সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
আনাড়ি আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এইচ,এস,সি প্রথম বর্ষ। বাসায় নতুন কম্পিউটার কেনা হলো। বাসায় বসে গেম খেলতাম, গান শুনতাম আর টুকটাক লিখতাম। সবসময় মনে হত অনেক কিছু লিখি কিন্তু লিখার কিছু পাইনা। একসময় মনে হল আমিতো ভালোই ইংরেজী পারি তাহলে কিছু ইংরেজী অনুবাদ করা যাক। প্রথম কিছুদিন আমার পড়াশুনা গুলো লিখলাম। হঠাৎ মাথায় বুদ্ধি আসল গল্পের বই অনুবাদ করি। যেমন ভাবা তেমন কাজ। কাছেই পেলাম আমার বড় বোনের মাসুদ রানার বই "জাতশত্রু" [আমার বড় বোন দুই সন্তানের জননী, গনিতের লেকচারার, তারপরেও মাসুদ রানা তার দারুন লাগে]। সিনোনিমস এর ডিকশেনারি ঘেটে নাম ঠিক করলাম। প্রথম দুদিন সব কাজ বাদ দিয়ে অনুবাদ করলাম। দারুন অনুবাদ করতে লাগলাম । প্রথম কয়েক পৃষ্ঠার পর আমার ইংরেজীর জোড় ফুরিয়ে এলো।বুঝতে পারলাম একাজ আমার দ্্বারা সম্ভব নয়। কাজী আনোয়ার হোসেনকে আমি কখনো ইয়ান ফ্লেমিং বানাতে পারবনা। এরপর আর কিছু ভুলেও অনুবাদ করতে যাইনি। অবসর সময়ে গেম খেলতাম, গান শুনতাম। কিন্তু ইংরেজী অনুবাদের কথা কখনো ভুলেও মনেও আনিনি।
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।