somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদীর বিচার আবার শুরু, নাকি রায়?

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল- ১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগে নতুন একটা বিতর্ক শুরু হয়েছে৷ অ্যাটর্নি জেনারেল বলছেন, নতুন করে সাঈদীর বিচার শুরুর প্রয়োজন নেই৷ তবে রয়েছে ভিন্নমতও৷
সোমবার থেকে কাজ শুরু করবে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল- ১৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ট্রাইবুনাল- ১ এর মামলাগুলোর কাজ যে পর্যন্ত হয়েছে তারপর থেকেই বিচার কাজ শুরু হবে৷
তবে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল টেলিভিশন টকশোতে বলেছেন, সাঈদীর মামলা নতুন করে শুরু করতে হবে৷ এর পক্ষে তাদের যুক্তি - ট্রাইবুনাল- ১'এ বর্তমানে যে তিনজন বিচারক রয়েছেন তাদের কেউই সাঈদীর মামলার শুরু থেকে ছিলেন না৷ অর্থাৎ তাঁরা এই মামলা পুরোটা শোনেন নি৷ তাই তাঁরা যদি সাঈদীর মামলার রায় দেন তাহলে সেটা বিতর্কিত হবে৷
একই কথা বলছে নিউইয়র্ক ভিত্তিক সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ'৷ গত ১৩ ডিসেম্বর এ নিয়ে তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে, সাঈদীর মামলা পুনরায় শুরু করতে হবে৷

http://www.dw.de/image/0,,16424805_401,00.jpg




সংস্থার এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, ‘‘রায় ঘোষণা করাটা হবে ‘দায়িত্বহীন' ও ‘অপেশাদারসুলভ' আচরণ কেননা বর্তমান বিচারকদের কেউই সব সাক্ষ্যপ্রমাণ শোনেননি এবং তারা মূল সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে সমর্থ নন; বিশেষ করে যে মামলায় রয়েছে ৪০ বছরের পুরনো সাক্ষ্যপ্রমাণ এবং যার সঙ্গে জড়িয়ে আছে জটিল আইনি বিষয়৷''
অ্যাডামস বলেন, বিচারপতি নাসিম পদত্যাগ করার আগে ট্রাইবুনাল- ১' এ একমাত্র তিনিই ছিলেন, যিনি সাঈদীর মামলার শুনানি পুরোটা শুনেছিলেন৷ ফলে তিনি চলে যাওয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করতে নতুন করে বিচারকাজ শুরু করাই একমাত্র উপায়৷
এইতো গেল বিশ্লেষকদের মতামত৷ কিন্তু যে আইনের ভিত্তিতে মামলার কাজ চলছে সেখানে কী বলা আছে? ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) অ্যাক্ট, ১৯৭৩' হচ্ছে সেই আইন৷ বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে আইনটি৷
এই আইনের ৬ নম্বর ধারার ৬ নম্বর উপধারায় বলা হয়েছে, ‘‘কোনো কারণে ট্রাইবুনালের সদস্যপদে পরিবর্তন হলে অথবা কোনো সদস্য কোনো একটি শুনানিতে অনুপস্থিত থাকলে, ঐ ট্রাইবুনাল পুনরায় শুরু করতে এবং যে সাক্ষী ইতিমধ্যে সাক্ষ্যপ্রমাণ দিয়েছে তার আবার শুনানি অনুষ্ঠানে বাধ্য থাকবে না৷ বরং যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপিত হয়েছে তার ভিত্তিতেই কাজ করতে পারে৷''
http://www.dw.de/image/0,,15741669_401,00.jpg

এছাড়া একই ধারার ৪ নম্বর উপধারায় বলা হয়েছে, ‘‘ট্রাইবুনালের কোনো সদস্য যদি মারা যান অথবা অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি তাঁর দায়িত্ব পালনে অসমর্থ হন, তাহলে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে ঐ সদস্যের পদ শূন্য ঘোষণা করতে পারে এবং সেখানে অন্য একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে পারে৷''
উল্লেখ্য, বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি এক আইনজীবীর সঙ্গে বিচারপতি নাসিমের স্কাইপ কথোপকথন প্রকাশের পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে পদত্যাগ করেন নাসিম৷ এরপর তাঁর জায়গায় নিয়োগ দেয়া হয় ট্রাইবুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি একে এম ফজলে কবিরকে৷
ট্রাইবুনাল ২-এর চেয়ারম্যান হয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান৷ আর ট্রাইবুনাল ২-এ নতুন বিচারপতি হিসেবে যোগ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া৷


Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×