somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ-র‌্যাব নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদেশে সমমনা ইসলামী ১২ দলের মিছিলে পুলিশ, র‌্যাব ও তাদের পাহারায় আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা নেকড়ের মত ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

তিনি বলেন, “পুলিশ ও র‌্যাবের হামলায় কয়েকজন মুসল্লি নিহত ও বিপুল সংখ্যক মুসল্লি আহত হন। আহতদের মধ্যে আছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি নোমান মাজহারী, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস শেখ গোলাম আসগর, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী। তারা গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এছাড়াও ইসলামী ঐক্যজোট ও জমিয়তে ওলামায়ে ইসলামের অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন। সারাদেশ থেকে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিকে পুলিশ গ্রেফতার করেছে। আন্দোলনরত মুসল্লিদের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে দায়িত্বরত সাংবাদিকরাও রেহাই পাননি। আহত ১২ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানের মধ্যে জিটিভির মাকসুদ ও আমার দেশ পত্রিকার সাংবাদিক মীর হোসেন মীরুসহ কয়েকজনের অবস্থা গুরুতর।

এ ধরনের বর্বরোচিত হামলায় হতাহত ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের ফাঁদে পা দিয়ে কতিপয় অনলাইন ব্লগার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের যে হুমকি দিয়েছে তা চরম অগণতান্ত্রিক ও ধৃষ্টতাপূর্ণ। এটি সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমন।

তিনি বলেন, গণমাধ্যম দমন করা আওয়ামী রাজনীতির ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় শুক্রবার চট্টগ্রামস্থ দৈনিক ‘আমার দেশ’ ও দৈনিক ‘নয়াদিগন্ত’ পত্রিকার ব্যুরো কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং সাংবাদিকদের আহত করা হয়েছে।

মির্জা আলমগীর শাসক গোষ্ঠীকে সাবধান করে বলেন, স্বাধীন দেশে গণমানুষের মুখপাত্র সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ যেমন অতীতেও ব্যর্থ হয়েছে একইভাবে বর্তমান সরকারেরও সেই স্বপ্ন ধুলোয় মিশে যাবে

Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×