অপরাজিত
...........এইচ,আর,অন্তনীল
,
তুমি তোমারে ভুলতে কেন দিলেনা,
সাগরে কি কম আছে জল
নদী সদা সপে দেয় তার সম্বল,
চায়না সাগর, তবু নদী কি তার সাথে মেলে না ?
কলমি ফুল লাগেনা পুজোর কাজে
কতই আশা নিয়ে তবু সে সাজে ৷
বসন্তের সব পাখি যদি গায় গান
তাতে কি হয় বলো ককিলের অসন্মান ?
তুমি শত অনুরোধেও বাধলেনা মনে
তবে কেন দেখা দাও গভীর স্বপনে ?
আমি নদী তাই বুঝি দিয়েছিনু সব,
ফুল আমি মিছে করি তোমায় অনুভব ৷
হিমালয়ের ককিল আমি যার বসন্ত আসেনা
শুধু তোমারে ভুলতে তুমি দিলেনা
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




