
অামরা বুঝিনা, কি যে বুঝি না তাও বুঝিনা।
অামাদের পুরুষরা নাম, যশ, খ্যাতি চাইতে চাইতে দেশটা নিজের করে পেতে চাইছে। অন্যদিকে নারীরা নারীত্ব দেখাতে ব্যস্ত। অধিকার দাও অধিকার দাও বলে চিল্লায়ে গলা ফাঁটাচ্ছে।
এমন চলতে থাকলে দেশটা এগুবে কি করে বলেন? অধিকার অপনাকে কে দিবে? অধিকার, সম্মান ভালবাসা নিজের কৃতকর্মের ছায়া। অাপনি মানুষ যতটুকু ছায়াটাও ততটুকু হবে।
অামাদের সেলিব্রেটিরা ইস্যু নিয়ে মজার খেলা খেলে, মাটি যেন তাদের পা ফেলার স্থান নয়, সাধারন মানুষকে এরা নিজেদের বাহন মনে করে।
বস্তুত অামাদের সমস্যা কোথায় জানেন? অামরা সবাই বড় হতে চাই। এর জন্য অামরা যে পন্থা গুলো ব্যবহার করি এগুলো অামাদেরকে হিংসা শিখিয়েছে, দাম্ভিকতা শিখিয়েছে, অমানবিকতা শিখিয়েছে এবং অামাদের চলার পথকে অনৈতিক ভাবে দৃঢ় করেছে।
অামরা কি চাই কেন চাই সে সম্পর্কে অামরা সচেতন না, তাই অভাববোধ অামাদের পিছু ছাড়ছে না।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



