অধ্যায়-৫
প্রশ্ন: সেবামূলক ব্যবসায় বলতে বোঝায় কী?
উত্তর: পণ্যের গুণ পরিবর্তন করে আয় করা।
প্রশ্ন: ক্ষুদ্র শিল্প বলতে বোঝায় কী?
উত্তর: মোট স্থায়ী বিনিয়োগ স্থাপনা ব্যয়, শুল্কসহ ৩ কোটি টাকা।
প্রশ্ন: অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী?
উত্তর: চুক্তি।
প্রশ্ন: যে সম্পদ সংগ্রহ করতে স্থায়ী মূলধন ব্যয় করা হয় তা কী?
উত্তর: মেশিনারি।
প্রশ্ন: স্বল্পমেয়াদি মূলধন বলতে কী বোঝায়?
উত্তর: এক বছরের কম মেয়াদি।
প্রশ্ন: কুটির শিল্পের ব্যয় কত টাকার মধ্যে সীমাবদ্ধ?
উত্তর: পাঁচ লাখ।
প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কী?
উত্তর: অতি ক্ষুদ্র।
প্রশ্ন: ক্ষুদ্র শিল্পক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ সীমাবদ্ধ থাকে?
উত্তর: ৩ কোটি টাকা।
প্রশ্ন: যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকার খুবই ক্ষুদ্র এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ খুবই কম সেগুলোকে কী বলা হয়?
উত্তর: মাইক্রো এন্টারপ্রাইজ।
প্রশ্ন: কোন ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন সবচেয়ে সহজ?
উত্তর: এক মালিকানা ব্যবসায়।
প্রশ্ন: বাংলাদেশে অংশীদারি কারবার কত সালের আইন অনুযায়ী পরিচালিত?
উত্তর: ১৯৩২ সালের।
প্রশ্ন: এক মালিকানা ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি কে বহন করে?
উত্তর: মালিক নিজে।
প্রশ্ন: কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে যে ব্যবসা গঠন করে তাকে কী বলা হয়?
উত্তর: যৌথ মূলধনী কোম্পানি।
প্রশ্ন: কত সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কারবার গঠিত ও পরিচালিত?
উত্তর: ১৯৯৪ সালের।
প্রশ্ন: সমবায় সমিতির প্রধান লক্ষ্য কী?
উত্তর: সদস্যদের কল্যাণ সাধন।
প্রশ্ন: ঋণের ওপর যে সুদ দিতে হয় তাকে কী বলে?
উত্তর: ঋণ মূলধন ব্যয়।
প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানি কী ধরনের ব্যবসা?
উত্তর: যৌথ মূলধনী ব্যবসা।
প্রশ্ন: প্রাইভেট লিমিটেড যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে কত সদস্যসংখ্যা প্রয়োজন হয়?
উত্তর: কমপক্ষে ২ জন ও সর্বোচ্চ ৫০ জন।
প্রশ্ন: একটি পাবলিক কোম্পানির সদস্যসংখ্যা কত?
উত্তর: সর্বনিম্ন ৭ জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ।
প্রশ্ন: শেয়ারবাজারে কী ক্রয়-বিক্রয় হয়?
উত্তর: কোম্পানির শেয়ার।
প্রশ্ন: ছোট বা মাঝারি ধরনের ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের কোম্পানি গঠন অনেক সুবিধাজনক?
উত্তর: প্রাইভেট লিমিটেড কোম্পানি।
প্রশ্ন: মাইক্রো এন্টারপ্রাইজ স্কিমের আওতায় সর্বাধিক কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়?
উত্তর: ২ লাখ।
প্রশ্ন: ব্যবসা শুরু করার পূর্বে শিল্পোদ্যোক্তাকে তার প্রতিষ্ঠানের কী নির্ধারণ করা প্রয়োজন?
উত্তর: সংগঠনিক কাঠামো।
প্রশ্ন: অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় কিসের মাধ্যমে?
উত্তর: চুক্তির মাধ্যমে।
প্রশ্ন: কোন দৃষ্টিতে বিচার করলে অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসার চেয়ে উত্তম?
উত্তর: মূলধন সম্প্রসারণের দৃষ্টিতে।
প্রশ্ন: অংশীদারি ব্যবসার সুবিধা কোনটি?
উত্তর: পরস্পরের মধ্যে আস্থা সৃষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


