আসলে আমি
শক্তি চট্টোপাধ্যায়
আসলে আমি পুরনো এক বকের মতো শাদা!
মাটির সঙ্গে সমান্তরাল, ঝরনার নর্তনে...
মাছের মতো শব্দ গাঁথি ঠোঁটের আধিআধা
আসলে আমি পুরনো এক বকের মতো শাদা।
বুকে পেটের বন্ধনে সেই শব্দকে দিই রেখে,
রক্তে আর পিত্তে জ্বরে শিরায় রাখি ঢেকে--
কিছু বেরোয় পিছল ঠোঁটে, কিছুবা থাকে বাঁধা
আসলে আমি পুরনো এক বকের মতো শাদা।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



