প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। আমার এই লেখাটি সবাই না পড়লেও চলবে। এই লেখাটি শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশর সৌন্দর্য নিয়ে নাক ছিটকায়। কেওক্রাডংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমারা ৩ জন। রুমা বাজার যাওয়ার উদ্দেশ্যে যখন সাঙ্গু নদী পার হচ্ছিলাম তখন নৌকার মধ্যে পরিচয় হল আরো ২ জনের সাথে তারাও কেওক্রাডংয়ে যাবে। গোধূলী লগ্নে আমরা রুমা বাজারে গিয়ে পৌছলাম। সেখানে রাত থাকলাম। বৃষ্টি দেখে ১ জন সিদ্ধান্ত নিল সে যাবে না। পরদিন আমরা ৪ জন যাত্রা শুরু করলাম বগা লেকের উদ্দেশ্যে। বৃষ্টি আর খাড়া পথ প্রথমে আমাদেরকে সঙ্কিত করলেও পথের দু ধারের পাহাড় আর মেঘের লুকোচুরি পুলকিতও করেছে। পথের দু'পাশে আরো রয়েছে সুমিষ্ট আম, কাঁঠাল ও আনারসের সমারহ। ইচ্ছা করলেই আপনি চেখে দেখতে পারেন। কেউ বাধা দিবে না। ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বগা লেকে পৌছলাম তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে অভিন্দন জানাল। বগা লেকের স্বচ্ছ পানিতে গোসল করে আমাদের ক্লান্তি দূর করলাম। রাতটা বগা লেকে কাটিয়ে সকালে যাত্রা শুরু কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। পথে পড়ে সাদা চিংডি ঝর্ণা, দার্জিলিং পাড়া। আমরা যখন কেওক্রাডংয়ে উঠছিলাম তখন শুরু হয় প্রচন্ড বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আমাদের স্বপ্নের কেওক্রাডংয়ে উঠলাম। কেওক্রাডংয়ের উপরে উঠার পর মেঘ এসে আমাদেরকে ঢেকে ফেলল। সে যে কি চমৎকার দৃশ্য তা লিখে বুঝানো যাবে না। মেঘের এই আলতো পরশ ৩৩ শ ফুট উপরে উঠার ক্লান্তিকে নিমিষেই শেষ করে দিল।
কেওক্রাডংয়ে আমরা
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।