"অনৈতিক না হলে অযৌক্তিক ধর্মীয় ভাবালুতা বরদাস্ত করতেও আমি রাজি।" কথাটি বলেছেন অহিংসা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী। কিন্তু পৃথিবীতে এমন কোন ধর্ম খুজে পাওয়া যাবে না যেখানে নৈতিকতার কথা বলা হয়নি। প্রতিটি ধর্মগ্রন্থ নৈতিকতার অমূল্য দলিল। যেমন হিন্দু ধর্মে বলা হয়েছে- 'সকল কর্তব্যের সার সংক্ষেপ হচ্ছে : অন্যের যে আচরণে তুমি ব্যাথা পাবে সেই আচরণ তুমি অন্যের সাথে করবে না।' (মহাভারত ১৫:১৫১৭)। অনুরূপভাবে ইসলাম ধর্মে বলা হয়েছে 'তোমাদের মধ্যে কেউ-ই ইমানদার হতে পারবে না, যখন পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করবে তা অপরের জন্য করবে না। (মুহাম্মদ সঃ)। ইহুদি ধর্ম মতে 'তোমার কাছে যা ঘৃণ্য তা তোমার প্রতিবেশীর প্রতি কর না। এটাইতো সমগ্র বিধান (তোরাহ), আর অন্য সবকিছু ব্যাখ্যা মাত্র।(হিল্লেল, তালমুদ, সাব্বাত:৩১)। বৌদ্ধ ধর্ম নৈতিকতার শিক্ষা দেয় এভাবে 'অন্যের প্রতি এমন আচরণ কর না, যে-আচরণ তোমার নিজের কাছেই আঘাতজনক।' (উদানা-ভারজা: ৫:১৮)। খ্রিস্টান ধর্মের নৈতিকতার শিক্ষা এরূপ 'অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা কর, তার প্রতিও তোমরা সকল কিছুতেই তেমনি ব্যবহার কর। এইতো মোশীর বিধান ও নবীর বাণীর মূল কথা। (যিশু, ম্যাথিউ: ৭:১২)। বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুগণও নৈতিকতার জলন্ত উদাহরণ। সুতরাং বোঝাই যাচ্ছে নীতিবিদ্যা ও ধর্ম অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। ধর্ম ছাড়া নৈতিকতা কল্পনা করা যায় না। ধর্মীয় কোর্সগুলোর পাশাপাশি নৈতিকতার একটি কোর্সও এ বিভাগের শিক্ষার্থীদের পড়ান হয়। তাই বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগকে বি সি এস শিক্ষা (নীতিবিদ্যা) অন্তর্ভূক্ত করা হোক। প্রিয় পাঠক/ ব্লগার আপনি কি মনে করেন?
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগকে বি সি এস শিক্ষা (নীতিবিদ্যা) অন্তর্ভূক্ত করা হোক
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।