আপনি কত রকম মানব শ্রেণীর কথা শুনেছেন? দার্শনিক কার্ল মার্কস নানা শ্রেণী বিভক্ত সমাজের কথা বলেছেন । বুর্জোয়া শ্রেণী, পাতিবুর্জোয়া শ্রেণী, শ্রমিক শ্রেণী - এদের কথা আমরা জানি । এছাড়াও ভারতে আরো অনেক শ্রেণী রয়েছে । উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চনিম্নবিত্ত,নিম্নবিত্ত শ্রেণী, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী - এদের কথা আমরা জানি । কিন্তু আপনি "মোবাইল শ্রেণী"র কথা শুনেছেন? গত কয়েক বছর ধরে ভারতে এই শ্রেণীটির উদ্ভব হয়েছে! এরা সেলফোন (মোবাইল ফোন) ব্যবহার করে থাকেন।
এদের হাস্যকর রিং টোন আপনি শুনতে পাবেন সিনেমা হলে, মিটিং হলে, প্রতীক্ষা লাইনে, বাসে সর্বত্র এমনকি হাসপাতালেও। যেহেতু এরা এদের রিং টোন পছন্দ করেন তাই এরা মনে করেন যে তাদের রিং টোন আপনিও পছন্দ করেন এরা অত্যন্ত উচ্চস্বরে কথা বলতে ভালবাসেন কারন এরা কোন ভব্যতার ধার ধারেন না। এদের সেল ফোনের সুর উঁচু তারে বাঁধা থাকে। এদের কথোপকথন আপনি শুনতে বাধ্য- কারন এরা মনে করেন এরা সমাজের কর্পোরেট শ্রেণীর লোক। এদের কথোপকথন কিন্ত খুবই সাধারণ। যদিও এরা জানেন যে কর্পোরেট শ্রেণীর লোকেদের কোনো বহনযোগ্য ফোনেরই প্রয়োজন নেই। কারন এই শ্রেণীর লোকেদের জন্য রয়েছে ব্যক্তিগত সচিব বা দক্ষ ম্যানেজার।
এই মোবাইল শ্রেণীর লোকেরা অন্যের দৃষ্টি আকর্ষণ করে জানান দিতে চান তারা অন্যের থেকে আলাদা।
বহনযোগ্য ফোনের ব্যবহার সাধারন মানুষের মধ্যে যোগাযোগ সহজ হলেও মোবাইল শ্রেণীর লোকেরা 'Do' অথবা 'Dont'- এর ধার ধারেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




