আপনার পাড়ার রাজাদা
১৭ ই মে, ২০০৭ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনি কি এমন কাউকে চেনেন যার সাথে রোজ পাড়ার রকে অথবা গলির মোড়ের চায়ের দোকানে কিংবা দূরভ্রমণের ট্রেনযাত্রায় সহযাত্রী হিসাবে দেখা হয়।
তিনি আমাদের রাজাদা।
ধরুন বড়লোকের গাড়ি পাড়ার বেওয়ারিশ কুকুরছানাকে চাপা দিলে সেই গাড়ির কাঁচ কিভাবে ভাঙ্গতে হয় তার সেটা জানা। তিনি জানেন ট্রেন চলাচল ব্যবস্থা কি করে আরও উন্নত করা যায়। তিনি অবশ্য এও জানেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র নাট্যকার/অভিনেতা হিসাবে কেমন ছিলেন। উত্তম-সুচিত্রা জুটি সর্ম্পকেও জানেন।
আপনি হয়তো প্রকৃতি প্রেমিক, দু'কথা বলতেই তিনি আপনাকে পৃথিবীর আবহাওয়া সর্ম্পকে দু'শ কথা শুনিয়ে দিলেন। আপনি বেগতিক দেখে প্রসঙ্গান্তরে গেলেন, ভাবলেন বিজ্ঞান নিয়ে কিছু বললে হয়তো উনি ক্ষান্ত হবেন। কিন্ত দেখা গেল, আইনষ্টাইন থেকে হাল আমলের ষ্টিফেন সাহেবের গপ্পো তার জানা। আপনাদের মধ্যে টাটাদের মোটরগাড়ীর কারখানাও চলে আসবে, সিঙ্গুরতো আসবেই। শাঁওলী মিত্রও আসবেন। শুভ ও প্রসন্ন ব্যক্তিত্বের অধিকারীরাও আসবেন।
চিনতে পারলেন ভদ্রলোককে? তিনি আমার আপনার সকলেরই পাড়ায় থাকেন।
তিনি সবজান্তা রাজা দা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬

শহীদুল ইসলাম প্রামানিক
আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ্যোগী মানুষ নিজ উদ্যোগেই মাটি কেটে দিয়েছে।
আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত...
...বাকিটুকু পড়ুন
এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই...
...বাকিটুকু পড়ুন
জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুন