somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের পাড়ার রাজাদা (কাহিনি - ২)

২১ শে মে, ২০০৭ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীনিবাসদা পাড়ার উচ্চারণে 'চিনিদা' হয়ে গিয়েছিলেন অনেক আগেই। একবার তিনি আমাদের পাড়া থেকে পৌরসভা নির্বাচনে দাড়িয়ে লালেদের (বামপন্থী) কাছে হেরে যান। রাতে চিনিদার কিছু পোষ্টার সেটে দিয়ে আমরা আগেই একটা ক্রিকেট সেট আদায় করে নিয়েছিলাম। লালদের কাছ থেকে একটা ফুটবলের আশ্বাস পেয়েছিলাম।

হেরে যাওয়ার পর আমরা আর চিনিদার বাড়িমুখো হইনি। আমরা 'চিনিতঙ্কে' ভুগতে লাগলাম আর চিনিদা 'লালাতঙ্কে'। আমাদের কারো কাছে লাল রঙের কোনো জিনিস সেটা, কলম, জামার বোতাম, জামা, জুতো,যাইহোক না কেনো দেখা গেলে চিনিদার হাত থেকে নিস্তার নেই। আমাদের মধ্যে কুমুদ মাঝে মাঝে পান চিবোত- চিনিদার ভয়ে ছেড়ে দিল।

আমার মেজদা 'বাটা'য় চাকরী করতেন। তখন বাটার পাওয়ার গ্রুপ স্পোর্টস গুডস তেরী করতো। মেজদা পাওয়ারের একটা লাল গেঞ্জী আমাকে দিয়েছিলেন। একদিন বিকেলে সাদা প্যান্টের ওপর লাল গেঞ্জীটা পরে,চুলে টেরী কেটে পাড়ার মেয়েদের একটু ভরকি দিতে বেড়িয়েছি পরবিতো পর একেবারে চিনিদার সামনে। আমার গেঞ্জীতো প্রায় ছেড়ে ছেড়ে। অনেক কষ্টে হাতেপায়ে ধরে গেঞ্জী প্যাকেটে পুরে খালি গায়ে বাড়ি ফিরলাম। এসেই সোজা রাজাদার কাছে।

রাজাদা সবশুনে বলল ঘাবড়াসনে, পরের ঘটনা রাজাদার কাছে শোনা।

রাজাদা সন্ধ্যেবেলা চিনিদার বাড়ীতে গিয়ে হাজির। বৌদি (চিনিদার স্ত্রী) স্কুলে শিক্ষকতা করতেন। বার্ষিক পরীক্ষার খাতা দেখে লাল কলম দিয়ে মার্কিং করছিলেন।

রাজাদা বৌদিকে বললেন, লাল কলম দিয়ে মার্কিং চলবেনা। পাড়ায় কেউ লাল রঙ ব্যবহার করতে পারবেনা- এটা চিনিদার ফতোয়া। কোন বিবাহিতা মহিলা সিঁদুর ব্যবহার করতে পারবেনা এটাও চিনিদার ফতোয়া। রাজাদা চিনিদাকে বললেন, চিনিদা আপনি নিজের হাতে বৌদির সিঁদুর মুছে লাল হঠাও অভিযান শুরু করুন।

বৌদি চিনিদাকে শুধু জুতোতে বাকী রেখেছিলেন। অবশ্য মেজদাকে বলে রাজাদার জন্য একটা লাল গেঞ্জির ব্যবস্থা করতে হয়েছিল।

চিনিদা আবারও নির্বাচনে দাড়ান এবং হেরে যান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×