এমন সিস্টেম লইয়া আমরা কী করিবো?
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক মাস আগে এক খবর পড়েছিলাম ♦
কিশোরের হাতে বিএনপি নেতা খুনের নেপথ্যে... বা ♦
রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক নেতা হত্যার নেপথ্যে সমকামিতা! তখন ভেবেই নিয়েছিলাম ঘটনা হয়তো সত্য। এ নিয়ে পুলিশ তদন্ত করেছে, ডাক্তাররা পোস্টমর্টেম করেছে তাদের কথা তো মিথ্যে নয়। সবচেয়ে বড় কথা দোষী তার দোষ স্বীকার করেছে এরপর আর বলার কিছু থাকে না। কিন্তু না সব সম্ভবের দেশ বাংলাদেশ। গতদিন যমুনা টিভির " ইনভেস্টিগেশন 360ডিগ্রীতে এক প্রতিবেদন দেখে বেশ ধাক্কা খেলাম{♦
এ যেন আরেক জজমিয়া : Investigation 360 Degree : EP 234 - YouTube এতিম এক কিশোরকে এভাবে ফাঁসানো হল! অবাক হই আর ভাবি, এমন দেশ তো আমরা চাই নি। রাজনীতিবিদদের নীতি অনেক আগেই উবে গেছে কিন্তু পুলিশের তদন্ত কিংবা পোস্ট মর্টেম। সেখানে তো ঘটনা পরিষ্কার ধরা পড়বে। দেশের বিচার ব্যবস্থা এমনিতেই কচ্ছপ। তার উপর প্রান্তিক মানুষদের যদি ইচ্ছেমূলক ফাঁসানো হয় তারা যাবে কোথায়? আমার মতে কিশোর উন্নয়ন কেন্দ্রে গরীব ছেলেটাকে না রেখে, দেশের সেসব পদধারী লোকদের রাখা দরকার। যাদের জন্য জজ মিয়া বা জাহলামরা ফাঁসে, যাদের জন্য
১৭ বছর ‘মিথ্যা’ মামলা টানতে হয়, নিঃস্ব হয় বাবুলেরা। যে সিস্টেমের জন্য তনুরা হারিয়ে যায়, সাগর-রুনির তদন্ত প্রতিবেদন ৮৬পেরিয়ে সেঞ্চুরির দিকে যায়, অজয় স্যারেরা আদালতে হাজিরা দিতে গিয়ে ক্লান্ত হয়েযায়। ব্রিটিশ, পাকিরা গিয়েছে অনেক আগে কিন্তু আমরা সিস্টেম বদলাতে পারি নি। উন্নয়নের মহাসড়কে এরুপ একপেশে সিস্টেম লইয়া আমরা কী করিবো?
আসামি এক রাজন, কারাগারে আরেক রাজন - bdnews24.com
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন