দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না।
মন, মেজাজও ভালো নেই। ভাবছি বাসা থেকে ঘুরে আসবো।
গ্রামে ওয়াই ফাই নেই, সিমের ডাটা ব্যবহার করতে হয়, তাও আবার টু জি(থ্রিজি ভালোমত পায় না)। গতবার এক জিবি ডাটা নিয়ে ২০০এমবিও শেষ করতে পারিনি। তখনজিপি অ্যাপে একটা প্যাকেজ দেখেছিলাম, ইমার্জেন্সি ইন্টারনেট: ৩দিন মেয়াদে, ৩০MB, শূণ্য টাকায়। ভাবলাম, ফ্রীতে যেহেতু পাচ্ছি, নিয়েই নেই। পারচেজ করলাম, ফিরতি মেসেজ দেখালো: আপনি ৩০ এমবি ডাটা পেয়েছেন, ৩ দিন মেয়াদে। সামনের বার রিচার্জ আপনার অ্যাকাউন্ট থেকে ১০টাকা কাটা হবে। আমার তো চক্ষু চড়কগাছ! ফ্রী ভেবে ১০টাকা লস! এর চেয়ে তো ৪.৫টাকায় ২০০এমবির অফারটা নেয়াই ভালো ছিল!
আবার জিপি অ্যাপে ঢুকলাম। 30MB, 0TK তার নীচে ছোট অক্ষরে *চিহ্ন দিয়ে লেখা Terms & conditions। সেখানে ক্লিক করে দেখি, বিস্তারিত বর্ণনা। ব্যালান্স ৫টাকার কম হলে এই অফার ব্যাবহার করা যাবে, কোন চার্জ ছাড়াই। তবে পরেরবার রিচার্জ করলে ১০টাকা কেটে নেয়া হবে। নিজের কাজে নিজেই হেসে উঠলাম। লাভ করতে গিয়ে এভাবে মারা খেলাম!
হতাশার খবর হল, জিপির ডাটা দিয়ে সামুতে নরমালি ঢোকা যাচ্ছে না। ওদের আইপি থেকে সামুকে হয়তো এখনো মুক্ত করা হয় নি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



