সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫
ভালোবাসি অনুসূয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হ্যালো, হ্যালো অনুসূয়া, শুনছ? ও ঘুমিয়ে পড়েছ বুঝি? হ্যা, এইতো তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। জানো, আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। অনেক বড় একটা গোল চাঁদ। তোমাকে ভীষন মনে পড়ছে। ঘুমিয়ে পড়েছ বুঝি? ঠিক যেদিন তুমি আমাকে এই সিঁড়িটা থেকে উঠিয়ে এনেছিলে, তোমার বুকে ঠাঁই দিয়েছিলে- ছিঃ কি পাগলামিটাই না করেছি সে সময়। সামনের বিল্ডিংয়ের তৃতীয় তলার ঐ ফ্লাটটাতে এখনও বাতি জ্বলছে। পিচ্চিটা ঘুমিয়ে পড়েছে মনে হয়। জানো, আমিও না মাঝে মাঝে তোমার আমার একান্ত-ই তোমার আর আমার একটা ছোট্ট সংসারের স্বপ্ন বুনি, আবার ভেঙ্গে ও ফেলি। হ্যালো, হ্যা ........... লো, শুনতে পারছ না? আচ্ছা, আমি যেদিন প্রথম তোমার ফোন থেকে তোমার অনুস্বর্গকে আবিস্কার করেছিলাম, তোমার কেমন লেগেছিল সেদিন? লজ্জা পেয়েছিলে বুঝি। আর যে দিন আমি মন খারাপ করে বসে ছিলাম, তুমি কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থেকে হঠাৎ কি ভেবে একটা ছোট্ট চুমু এঁকে আমার কপালে দ্রুত চলে গিয়েছিলে আমার সামনে থেকে। আমার না অনেক হাসি ও পেয়েছিল আবার রাগ ও লেগেছিল সেদিন। আর আমাদের প্রেমের আগে যেদিন আমরা ক্যান্টনমেন্টে রিক্সায় ঘুরছিলাম, তুমি আমাকে কি একটা বোঝাচ্ছিলে। হঠাৎ কি যেন পড়ল তোমার চোখে। তুমি আমাকে বলেছিলে দেখতে। আর আমি ভাবলাম, তুমি বুঝি ইচ্ছে করেই বলছ। আসলে কিছুই পড়েনি তোমার চোখে। অমনি বলে উঠলাম "কি মিউজিক ভিডিও করতে চাও নাকি ?" অনেক রেগে গিয়েছিলে সেদিন তাই না? এখনও মনে পরে তুমি ফোনে আমাকে বলছ "রোজ অফিস থেকে ফিরেই ফোনটা অফ করে দিব। অবসরের সব সময় শুধু আমার অনুস্বর্গ’র।” কি এখন ঘুমোচ্ছ কেন? প্রেমের আগে কত কিছুইতো বলতে হয তাই না। তুমিতো চেয়েছিলে তোমার অনুস্বর্গ তোমাকে অনেক ভালবাসবে। বলতো পাও নি কি!! অনুসূয়া তুমি কিন্তু আমার “বিগ বস” গুলো এখনও দাও নি। হ্যালো, হ্যা ..... লো এই তো এ... ই...... তো তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি কি আমার বন্দি আত্মার কলরব শুনতে পাও না। ঠিক আছে রেখে দিচ্ছি কাল ঠিক সকাল ৭.৩০ মিঃ জাগিয়ে দিব। এলার্ম দিয়ে রাখছি। আর অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি আমার ধূসর অতীত, কর্মচঞ্চল বর্তমান আর স্বপ্নময় ভবিষ্যৎ। হ্যালো হ্যা...... লো, হ্যা .......... লো........... হ্যা..........
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।