ভারতীয় বংশোদ্ভুত প্রণব কল্যাণ, মাত্র ৯ বছর বয়সেই সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কনিষ্ঠতম প্রযুক্তি বিশেষজ্ঞের খাতায় নাম লিখিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলোজি স্পেশালিস্ট ‘এমটিসি’ পরীক্ষায় দক্ষতার দাপট দেখিয়েই স্থানটি লাভ করে প্রণব। ক্ষুদেদের এই প্রতিযোগিতায় দুবাইয়ের ১২ বছর বয়সী বাবর ইকবালকে পেছনে ফেলে ‘টেকনোলজি স্পেশালিস্ট’ খেতাব জিতে নেয় প্রণব।
প্রণবের বাবা মুলত ভারতের তামিল নাডু থেকে আমেরিকায় যান। সন্তানের অবিশ্বাস্য কৃতিত্বের পেছনের কারণগুলো জানাতে গিয়ে তিনি বলেন, যখন প্রণব একটু একটু করে হাটা শিখে তখন থেকেই খেলনার পরিবর্তে কম্পিউটারের প্রতি প্রচন্ড আকর্ষণ দেখা যায়। ৬ বছর বয়স থেকেই ছোট ধরনের প্রোগাম লিখতে শুরু করে।
ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্র্যাল ক্যালকুলাসের সমস্যা সমাধানে প্রণব পারদর্শী। আর ম্যাথমেটিকসের এই দক্ষতা কম্পিউটার প্রোগাম লিখতে সাহায্য করেছে প্রণবকে।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার উইলো এলিমেনটারি স্কুলের চতুর্থ গ্রেডের ছাত্র প্রণব।
এএসপি.নেট প্লাটফর্মের এমসিটিএস পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রণবের ভবিষ্যত স্বপ্ন বিজ্ঞানী হওয়ার।
প্রণবের এই দক্ষতা সম্পর্কে বিশেষজ্ঞদের মত, ৯ বছর বয়সী শিশুর ক্ষেত্রে এএসপি’তে প্রোগাম লেখার জন্য অবশ্যই অসাধারণ দক্ষতা, ধীশক্তি প্রয়োজন।
এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ সাউথ ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি ‘ম্যাথ বি’ প্রতিযোগিতায় অংশ নেয় প্রণব। সে সময় তার বয়স ছিল মাত্র ৭ বছর।
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।