সম্প্রতি ফেসবুকে আর বিভিন্ন ব্লগে দেখলাম টিপাইমুখ বাধ নির্মান নিয়ে বেশ হৈ চৈ হচ্ছে।অবশ্য বাংগালী বলে কথা।ছোট খাট যে কোন বিষয়ে পেলে তারা ব্লগে আর ফেসবুকে ঝড় তোলে।অথচ নিজেদের দুরবস্থা নিয়ে সামান্য আক্ষেপ করার বা প্রচেষ্টা চালানোর সময় পায় না।যা হোক যে কথা বলছিলাম।টিপাইমুখ বাধ হবে কেন আর হলে আমাদের কি ক্ষতি তা নিয়ে আমাদের এত মাথাব্যথা কেন?ট্রানজিট নিয়ে তো কত প্রতিবাদ করলেন।ফলাফল শুন্য।ট্রানজিট কি ঠেকাতে পেরেছেন কেউ?ট্রানজিটের টাকায় বাংলাদেশকে সিংগাপুর করার প্রতিশ্রুতি শোনা গিয়েছিল।আমাদের সরকার দেশটাকে সিংগাপুরে রুপান্তর করবেন তার নিদর্শন তো ইতিমধ্যে পাওয়া গেছে।সিংগাপুর এক সময় জেলেপাড়া ছিল।আজকে এক সমৃদ্ধশালী দেশ।আমাদের দেশ তো আদিম সিংগাপুরের দিকে এগিয়ে যাচ্ছে।বলা যায় না কোনদিন হয়তো আধুনিক সিংগাপুরে পরিণত হবে(!) তবে বেশি আশা না করাই ভালো।
টিপাইমুখ বাধ নির্মান হলে নাকি দেশ মরুভূমি হয়ে যাবে।দেশ নাকি ভারতীয়দের হাতে চলে যাবে(ট্রানজিটের মাধ্যমে ইতিমধ্যে চলেও গেছে)।কে বলে এই কথা?কার এত বড় সাহস?এরা সব স্বাধীনতাবিরোধী চক্র।এদের নাম তো ছাগুদের টু বি কন্টিনিউড তালিকায় সবার উপরে দেওয়া উচিত।যা হোক আমার এত শখ নেই এই তালিকায় স্থান পাওয়ার।বিশেষত, ‘৭১ তো দূরের কথা '৯০ এর সামরিক সরকারের পতন চাক্ষুষ করার সৌভাগ্যও আমার হয়নি।তাই সবাইকে বলি কি লাভ ছাগু তালিকায় জায়গা পাও্য়ার?টিপাইমুখ বাধ হবেই।আপনি চাইলেও হবে।আপনি না চাইলেও হবে।এই বাধ হলে আমাদের কত উপকার হবে জানেন?না জানলে একটু চোখ বুলান:
#এই বাধ হলে ব্যক্তিগত এবং দলীয়ভাবে লাভবান হবে ক্ষমতাসীন দল।ফলে বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।আমরা বিদেশে গিয়ে গর্ব করে বলতে পারবো আমাদের ক্ষমতাসীন দলের প্রতিটি মন্ত্রী এবং সচিব বিত্তবান।এমন দৃষ্টান্ত বিশ্বের কয়টি দেশের আছে?
#টিপাইমুখ বাধ নির্মিত হলে বরাক নদীর উপর যে স্থলপথ সৃষ্টি হবে তা আমাদের দেশে যানযট নিরসনে কিছুটা ভূমিকা রাখতে পারে।তাছাড়া দেশে নদী কি মন আছে?একটা গেলেই বা কি আসে যায়?
#আলোচিত টিপাইমুখ বাধ কোন দেশে অবস্থিত?এমন সাধারন জ্ঞানের উত্তর জানতে বই ঘাটা লাগবে না।বরং বহির্বিশ্ব আমাদের দেশের নাম এই বাধের কল্যাণে জানতে পারবে।
এত লাভ থাকতে মানুষ কেন যে এর বিরোধিতা করে তা আমার মাথায় ঢুকে না।কেন ভাই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চান?রাজনীতিবিদদের স্বার্থ দেখতে শিখুন।তারাও তো মানুষ তাই না?তাদের তো একদিন ক্ষমতার অবসান হবে তাই না?তখন তাদের পরিবার কি পথে নামবে?তা কি করে হয়?আপনি পথে থাকেন আর ফুটপাতে থাকেন আমাদের মন্ত্রী-সচীবরা একদিন আপনার সাথে কোলাকোলি করতে পথে আসবেই।সেই দিনের অপেক্ষায় তাদের এই সুযোগটা দিন।এমনিও জনৈক মন্ত্রী নাকি বলেছেন "টিপাইমুখ বাধ নাকি সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার।"এই "অভ্যন্তরীণ ব্যাপার" কি বুঝেন?বুঝবেন না।সুতরাং আসেন টিপাইমুখ বাধ নির্মানের দাবীতে রাস্তায় নামি।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




