সাঝের আলো ফুরালে আধার নামে দিগন্তে
ঝি ঝি পোকার নেশা ধরানো ডাক
আর মসজিদের আজানের সুর
কুপির ক্ষীন আলোয় ঘরগুলো আলোকিত
আমার সমস্ত সত্ত্বা ক্ষণে ক্ষণে কেপে উঠে
কোন এক অচিন আতংকে
বিনিদ্র রজনী কাটানোর আতংক
রাত বাড়ছে সাথে আমার আতংক
গভীর আধার আমার সাথে বিদ্রুপ করে
শীতেও প্রচন্ড ঘামে দেহ ভিজে যায়
অপেক্ষায় থাকি কখন কাটবে তিমির
কখন ঊষার আলো আমার সামনে
হাজির করবে আরেকটি দিন
আরেকটি জীবন্ত প্রানোচ্ছ্বল দিন
আধারকে ব্যাঙ্গ করে বাচবো আরেকদিন
কিন্তু তার আগে পার করতে হবে
এই নরকতুল্য বিনিদ্র রজনী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




