somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্প্রতি দেখা দুটি জটিল মুভির ডাউনলোড লিঙ্ক

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সম্প্রতি দেখলাম দুটি মুভি।বেশ ভালো লাগলো তাই ডাউনলোড লিঙ্ক শেয়ার না করে পারলাম না।সেই সাথে ছোট খাটো রিভিউ দেয়ার চেস্টাও করছি।জানি না কেমন হইছে।


3:10 To Yuma (2007)
এটা একটা ওয়েস্টার্ন মুভি।ছোটবেলায় সেবার ওয়েস্টার্ন বইগুলো পড়ে সেগুলো ভিজুয়ালাইজ করার চেস্টা করতাম কিন্তু মুভি দেখা শুরু করার পর আমার অনেক ধারনা পালটে গেছে।যদিও বই পড়ায় সবসময় বেশি মজা পাই।ক্লিন্ট ইস্টউডের মুভিগুলা অল্প কয়েকটা দেখছি কিন্তু আমার কাছে এই মুভিটাই সবচেয়ে বেশি ওয়েস্টার্ন টাইপ মুভি মনে হয়েছে।ছবিটি মুলত ১৯৫৭ সালের ওয়েস্টার্ন মুভি ‘Three-Ten To Yuma’ ছবির রিমেক।আমার মনে হয় অনেকে অলরেডি দেখে ফেলেছেন।তবু যারা দেখেননি তাদের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম।ছবির মূল চরিত্রে আছে ‘ব্যাটম্যান’ খ্যাত ক্রিশ্চিয়ান বেল,অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো এবং বেন ফস্টার।বেল আর ক্রো দুইজনের অভিনয় ভালো লাগছে।মুভিটার IMDB রেটিংও খারাপ না(7.8) যাই হোক বেশি কথা না বাড়িয়ে ছবির কাহিনীতে যাই(যদিও আমি মুভি রিভিউ লাইনে নতুন)
কাহিনী সংক্ষেপঃ
ড্যান ইভান্স(ক্রিশ্চিয়ান বেল) একজন গরীব র‍্যাঞ্চার যে গৃহযুদ্ধে তার এক পা হারায়।স্ত্রী এবং দুই সন্তান নিয়ে তার সংসার।বেন ওয়েড(রাসেল ক্রো) একজন দুর্ধর্ষ আউটল যে তার জীবনের ২২তম ডাকাতির পর দুর্ভাগ্যজনকভাবে মার্শালের হাতে ধরা পড়ে।তাকে ৩.১০ এর ট্রেনে ইউমা কারাগারে পাঠানোর সিন্ধান্ত নেয় মার্শাল।ওয়েড এর বাহিনী অত্যন্ত বিপদজ্জনক জানা সত্ত্বেও রেল কোম্পানি এবং মার্শাল তাকে আটকে রাখে এবং ২০০ ডলারের বিনিময় তাকে ইউমা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় ইভান্স।এদিকে ওয়েডের বাহিনী নেতাকে মুক্ত করতে নেমে পড়ে পথে।তাদের ফাকি দিয়ে দুর্গম ইন্ডিয়ান ট্রেইল ধরে তারা কন্টেনশনে পৌছায়।পথে ওয়েড দুই সহযাত্রীকে খুন করে এবং একজন গোলাগুলিতে মারা যায়।ইভান্স এবং তার বড় ছেলে ওয়েডকে নিয়ে যখন হোটেলে অবস্থানরত তখন শহরের রাস্তায় হায়েনার মত ঘুরে বেড়াচ্ছে ওয়েডের দল।ইভান্স কি পারবে ওয়েডকে শেষ পর্যন্ত ইউমার ট্রেনে তুলে দিতে? কাহিনী আপাতদৃষ্টে খুবই সাধারন।কিছু কিছু দৃশ্য আমার বিরক্তিই লাগছিলো।কিন্তু শেষ দৃশ্যে যে আবেগের অবতারনা হয় তা দেখে আর মুভিটা সাধারন মানতে পারলাম না।এই মুভিতে যেমন বুনো পশ্চিমে মানুষের জীবন সংগ্রামের দৃশ্য ফুটে উঠেছে একইভাবে ফুটে উঠেছে সততার নমুনা।না দেখলে অনেক বড় মিস করবেন।
ডাউনলোড লিঙ্কঃ আমি নিজে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করছি ৬০০ মেগাবাইট মোটামুটি ভালো প্রিন্ট।
যারা টরেন্টে বেশি স্বাচ্ছন্দ্য তাদের জন্য টরেন্ট লিঙ্ক


Lockout(2012)
এটা সায়েন্স ফিকশন মুভি।প্রায় নতুন বলা যায় Memento মুভির আত্মভোলা গাই পিয়ার্স আছেন এই সিনেমার মূল চরিত্রে।সাথে ম্যাগি গ্রেস এবং ভিনসেন্ট রেগান IMDB রেটিং 6.1 হলেও আমার ধারনা ছবিটি আপনাকে যথেস্ট বিনোদন দিতে সক্ষম হবে। আশা করি এটাও অনেকে দেখে ফেলেছেন।না দেখলে দেখে ফেলুন খারাপ লাগবে না গ্যারান্টি দিচ্ছি।

কাহিনী সংক্ষেপঃ
২০৭৯ সাল।স্নো নামক জনৈক সিআইডি এজেন্টকে গ্রেফতার করা হয় আরেক আন্ডার কাভার এজেন্ট ফ্রাংক আর্মস্ট্রংকে খুন করার অভিযোগে।এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন প্রজেক্ট MS One(Maximum Security One) যা কিনা মহাশুন্যে নির্মিত এক ধরনের কারাগার যেখানে কয়েদীদের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়।সেই প্রজেক্ট পর্যবেক্ষণ করতে যায় প্রেসিডেন্ট কন্যা এমিলি ওয়ারনক।এক কয়েদীর ইন্টারভিউ নেয়ার সময় সেই কয়েদী আক্রমন করে প্রেসিডেন্ট কন্যার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেয়।এরপর একের পর এক সব নিরাপত্তাকর্মীকে হত্যা করে তারা MS One এর নিয়ন্ত্রন নিজেদের হাতে তুলে নেয়।এ অবস্থায় স্নোকে তার শাস্তির বিকল্প হিসাবে দায়িত্ব দেয়া হয় এমিলিকে উদ্ধার করে আনার।ব্যাক্তিগত স্বার্থে সেখানে যেতে রাজী হয় স্নো এবং জড়িয়ে পড়ে ভয়াবহ বিপদে।অ্যাকশন সায়েন্স ফিকশনে এই মুভিটি আমার দেখা অন্যতম সেরা।যারা দেখেননি এখনই দেখে নিন।

ডাউনলোড লিঙ্কঃ টরেন্ট লিঙ্ক

**জীবনে প্রথম মুভি রিভিউ দিলাম।ভুল ত্রুটি মাফ করবেন আর অবশ্যই কিছু উপদেশ দিবেন**
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×