somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সাবমেরিন,ভারতের দুশ্চিন্তা এবং আজাইরা প্যাচালনামা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইস্কুলের ইংরেজি বইয়ের একটা ছোটগল্পের বঙ্গানুবাদ দিয়ে শুরু করি।গল্পটা ছিলো এমনঃ
দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিদ্রোহ করেছে পাকস্থলির বিরুদ্ধে।তাদের দাবী, তারা সারাদিন পরিশ্রম করে আর পাকস্থলি শুধু বসে বসে খায়।পাকস্থলি ব্যাটাকে একটা শিক্ষা দেয়া দরকার।যেই ভাবা সেই কাজ।তারা সবাই একসাথে কাজ করা বন্ধ করে দিলো যেন পাকস্থলি ব্যাটা বসে বসে খেতে না পারে।কিছুদিন পর দেখা গেলো খাবারের অভাবে পুরো দেহ ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে।হাতে পেশী পায়ের পেশী কেউ কাজ করার শক্তি পাচ্ছে না।এহেন দুরবস্থা দেখে পাকস্থলি সবাইকে ডেকে বোঝালো, “তোমরা বৃথাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো।আমার বিরুদ্ধে জেদ করে কাজ কর্ম বন্ধ রাখলে তোমাদেরই ক্ষতি। আমি প্রতিদিন যে খাবার খাই ত থেকেই দেহের শক্তি আসে যার দ্বারা তোমরা কাজ করতে পারো।আমি খাবার না পেলে তোমরাও দুর্বল হয়ে পড়বে।আমাদের সবসময় একত্রে কাজ করতে হবে।”

এবার আসি প্রাইমারী স্কুলের পাটিগনিতে।ঐকিক নিয়মের একটা সহজ অংক করে উত্তর বের করুন তোঃ অবরোধের ৭ দিনে যদি বাংলাদেশে পত্রিকার হিসাবে ৪১ জন মারা যায় তাহলে ডিসেম্বর,জানুয়ারী,ফেব্রুয়ারী(যথাক্রমে ৩১,৩১ এবং ২৮ দিন) এই তিনমাস টানা অবরোধ চললে পত্রিকার হিসাবে কত লোক প্রান হারাতে পারে? কি উত্তর পেয়েছেন? খুব কম সংখ্যাটা তাই না?

আজাইরা প্যাচাল অনেক পারলাম এবার কাজের কথায় আসি।সকালে দৈনিক পত্রিকার সূত্রে জানতে পারলাম, বাংলাদেশ নাকি চায়নার কাছ থেকে দুটি নতুন সাবমেরিন কিনেছে যা প্রতিবেশী দেশ ভারতের নৌবাহিনীর জনৈক কর্মকর্তার গাত্রদাহের কারন হয়ে উঠেছে।সংবাদের সত্যতা যাচাই করিনি কিন্তু পড়ার পর গায়ের চামড়ায় এসিড পড়ার মত অনুভূতি হচ্ছিল।আমরা চায়না থেকে সাবমেরিন কিনবো না আমেরিকা থেকে অ্যাটম বোম কিনবো তাতে ভারতের কি?তার উদ্বেগের কারন নাকি, তিনি বুঝতে পারছেন না বাংলাদেশের মত দেশ সাবমেরিন দিয়ে কি করবে।সেটাতেই বা তাদের কি? সবার তো সবকিছু বোঝার দরকার নাই।পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম লোকটা একেবারে খারাপ বলে নাই।আমাদের দেশের মত একটা দেশ(গরীব, ক্ষুদ্র, সামরিকভাবে অক্ষম অর্থে বোঝাচ্ছি না,পরের কথাগুলো পড়লে বুঝতে পারবেন) সাবমেরিন দিয়ে কি করবে? আমাদের দেশে তো শুধু হাত-পা বনাম পাকস্থলি লড়াই-ই হয় না বরঞ্চ ডান হাত-বাম হাত,ডান পা-বাম পা,ডান চোখ-বাম চোখ এমনকি হৃৎপিণ্ডের ডান অলিন্দ-বাম অলিন্দ পর্যন্ত সর্বসময় লড়াইয়ে মেতে থাকে।দেশের প্রধান দুই জোটের কথা সরিয়ে রাখলেও বাকি চুনোপুঁটি কারও সাথে কারও সদ্ভাব নেই।এমনকি এই দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের ঊর্ধ্বতন সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর গনহত্যা চালায়।সাবমেরিন কেনার সংবাদে খুশি হওয়ার পরিবর্তে এমতাবস্থায় সাবমেরিন ব্যাবহারের সুযোগ পাওয়া পর্যন্ত এই দেশ টিকে থাকবে কিনা সেটা নিয়েই সংশয় দেখা দিচ্ছে।তারচেয়ে টাকাগুলো সুইস ব্যাংকের ব্যাক্তিগত অ্যাকাউন্টে রেখে দিলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারতেন আমাদের এমপি-মন্ত্রীরা।একরাশ দুঃখ আর আফসোস নিয়েই কথাগুলো বলতে হচ্ছে।
সংবাদ সূত্রঃ প্রথম আলো

পরিশেষে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি এই অধমের অনুরোধ যদিও তারা এই লেখা কোনোদিন দেখবেন সে আশা করি না। নাশকতা যেহেতু বন্ধ করতে চান না বা পারছেন না, চেষ্টা করে দেখুন নাশকতায় হতাহতদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করে গরু মেরে জুতা দানের মত প্রতিদান দিতে পারেন কিনা।যতদূর জানি আপনাদের টাকা-পয়সার কোনও অভাব নেই (শুধু নির্বাচনী প্রচারনা চালাতেই এক এক প্রার্থী কোটি টাকা খরচ করে)।দেশের শীর্ষ ধনীদের তালিকায় আপনাদেরই নাম সবার আগে।বলা যায় না এই চির হতভাগা দেশের আমজনতা আপনাদের এতটুকু বদন্যতায় মুগ্ধ হয়ে আগামী পাঁচ বছরের শোষণের দায়িত্বটা আপনাদের উপর অর্পণ করতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×