somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাহি #মাইচয়েজ এর গান

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেল বৈশাখের দিনে জনৈক চিন্তাশীল বুদ্ধিজীবি শ্রেনীর সচেতন বাঙ্গালির পোষ্টঃ আমাদের দেশে পহেলা বৈশাখটাও কিছু মানুষের জন্য ভালোবাসা দিবসে পরিণত হয়েছে। তাদের অশালীন কার্যক্রমে আমাদের জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। টিএসসি, সোহরাওয়ারদী উদ্যান, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, ক্রিসেন্ট লেক সবখানেই আজকে খালি কাপল আর কাপল। এরা কি জানে পহেলা বৈশাখ আমাদের শত বছরের ঐতিহ্য? #হিপোক্রিট এর দল।

পোষ্টে জনৈক মজনু/রোমিও/জুলিয়েট এর মন্তব্যঃ আমার কাছে পহেলা বৈশাখ একটা বিশেষ দিন। এইদিন যদি আমি আমার একজন বিশেষ মানুষের সাথে কাটাতে চাই তাতে জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আপনাদের মত মানুষের উচিত নিজের চরকায় তেল দেয়া।

মন্তব্যের জবাবঃ আপনার যা ইচ্ছা তা করুন নিজের বাসায় করুন। রাস্তায় এভাবে প্রেম-ভালোবাসা দেখানোর মানে কি? আর পহেলা বৈশাখ আপনার কাছে বিশেষ দিন হয় কি করে? কতটুক জানেন আপনি এই দিন সম্পর্কে? খালি একদিন পাঞ্জাবি/শাড়ি পড়ে রমনা গিয়ে পান্তা ইলিশ খেলেই বাঙ্গালি হওয়া যায় না……

ফিরতি জবাবঃ Well it’s #MyChoice I can do whatever I like. You’ve got a problem with that? Then go and **** **** *** ****** *** ******

CASE CLOSED

এরপর হয়তো তর্ক বিতর্ক চলতে থাকবে তবে তা থেকে যুক্তিযুক্ত কিছু আসবে বলে মনে হয় না। কারন উনি তো বলেই দিয়েছেন #মাইচয়েজ

উপরের ঘটনাটা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। তবে কালকে অনেকে বাস্তবে দেখতে পাবেন বলেই আশা করি। প্রতিবেশী দেশ ভারতের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নারীর ক্ষমতায়ন সম্পর্কিত একটা ভিডিওতে সর্বপ্রথম মাইচয়েজ নামক টপিকটি তুলে আনেন। তিনি সেখানে পুরুষশাসিত সমাজে নারীর ব্যাক্তিগত পছন্দের গুরুত্ব তুলে ধরতে যেয়ে অনেক কিছুই বলেন তার মধ্যে সবচেয়ে সমালোচিত অংশটি ছিলঃ
My Choice to have sex before marriage, to have sex outside of marriage, to not have sex. My choice. To love temporarily, or last forever. My choice. To love a man, or a woman, or both
এখনও কিছুটা রক্ষনশীল চিন্তায় আবদ্ধ উন্নয়নশীল দেশ ভারত পশ্চিমা বিশ্বের মত খোলাখুলিভাবে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ককে পুরাপুরিভাবে আলিঙ্গন করতে পারেনি। এরই প্রতিক্রিয়ায় অনেক ভারতীয় বিখ্যাত এবং সাধারন মানুষ বিশেষভাবে ইন্টারনেটে দীপিকার ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনায় মত্ত হয়ে ওঠেন। আলোচনা বলতে বিশেষত নারীবাদীরা তার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে আরেক শ্রেনী যার অধিকাংশ পুরুষ তবে উল্লেখযোগ্য সংখ্যক নারীও দীপিকার এই অভিমতের সমালোচনা করেন। প্রতিবেশী দেশের প্রায় প্রতিটি আলোচিত-সমালোচিত অভ্যাসকে সাদরে গ্রহন করার একটা প্রবনতা আমাদের মধ্যে জন্ম থেকেই আছে। এরই ফলস্বরূপ আগামীকাল উপরোক্ত কথোপকথন দেখলে অবাক হবেন না যেন!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×