somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনু মোল্লাহ
আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

পশুর খুঁটিনাটি বিশেষত্বঃ কাজী নজরুল ইসলাম

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশুর খুঁটিনাটি বিশেষত্ব
----------কাজী নজরুল ইসলাম



ঘোড়ার ভুরু হয় না। ( তাই বলে কই তাকে ত বিশ্রী দেখায় না!)

রোমন্থনকারী জন্তু মাত্রেরই ক্ষুর বিভক্ত। (কিন্তু সাহিত্য রোমন্থনকারীদের আদতেই ক্ষুর হয় না! এটা বুঝি ব্যতিক্রম!)

তিমি মৎস্যের দাঁত হয় না। তবে হাড়ের মত এক রকম পাতলা স্থিতিস্থাপক ( যা রবারের মত টানলে বাড়ে আবার আপনি সংকুচিত হয়) জিনিস তার ফোকলা মুখের উপর-চোয়ালে সমান্তরাল হয়ে লেগে থাকে তাই দিয়ে এ মহাপ্রভুর কাজ চলে।

কচ্ছপ বা কাছিমের আবার দাঁত বিলকুল নদারদ ( ছেলেবেলায় কিন্তু শুনেছি যে কাছিমে বা ব্যাঙ এ একবার কামড়ে ধরলে মেঘ না ডাকলে ছাড়ে না)

শশক বা খরগোশের কখনো চোখ বন্ধ হয় না, কেননা বেচারিদের চোখের পাতাই নেই। মেম সাহেবদের মুখের বোরকার চেয়েও একরকম পাতলা চামড়ার পর্দা ঘুমোবার সময় তাদের চোখের উপর ঘনিয়ে আসে। মানুষেরর যদি ও রকম হত তাহলে ত লোকে তাকে ‘চশমখোর’ , শা’র চোখের পর্দা নেই প্রভৃতি বলত! তাছাড়া চোখের পর্দা না থাকলে প্রথমেই ত আমাদের চোখে ঘা হয়ে ফ্যাচকা চোখো হয়ে যেতাম। )

নিশ্বাস- প্রশ্বাসের জন্যে হরিণের নাকি নাকের ছ্যাঁদা ছাড়া আরও কতকগুলি ঐরকম ছ্যাদা আছে। আশ্চর্য বটে!

প্যাঁচার চোখে কোন গতি বা ভঙ্গি নাই, অর্থাৎ কিনা তাদের ঔ ভাঁটার মত চোখ দুটির তারা নড়েও না চড়েও না। সদা-সর্বদাই ডাইনী-মাগীর মত কটমট করে তাকায়।

ভেড়ার আবার উপর চোয়ালে দাঁত হয় না। (তাহলে দেখা যাচ্ছে যাঁর উপর- চোয়ালে দাঁত ভেঙ্গে যায় তিনি ওই ভ্যাঁ-গোত্রের)।

উট একে ত একটা বিদঘুটে জানোয়ার , যাকে দূর থেকে আসতে দেখে অনেক সময় একটা সচল দোতলা বাড়ী বলেই মনে হয়। কিন্তু এর চেয়েও ঐ কুঁচবগলা’র বৃহত্তম সংস্করন জীবটির একটা বিশেষ গুণ আছে সে গুণ আবার পেছনকার পদদয়ে। উষ্ট্র-ঠাকুর তাঁর পেছনের শ্রীচরন দুটি দিয়ে তার বড় বপুর যে কোন স্থান ছুঁতে পারেন!

একটি হাতির গর্দানে (স্কন্ধে) মাত্র চল্লিশ হাজার ( বাপস!) মাংশপেশি আছে। সাধে কি এ জন্তুর নাম হাতি রাখা হয়েছে।

কাঁকড়া এগিয়েও যেমন বেগে হাটতে পারে, পিছিয়েই তেমনি হাটতে পারে। বাহাদুরি আছে এ মস্তকহীন প্রাণিটির।

আপনারা কোন সর্বদর্শি জানোয়ার দেখেছেন কি? সে হচ্ছে জিরাফ। এই জন্তুপ্রবর চতুর্মুখ না হয়ে ও আগেও যেমন দেখতে পান পিছনেও তেমন দেখতে পান। ভাগ্য আর কাকে নলে।

আর একটি মজার বিশয় হয়তো আপনারা কেউ লক্ষ্যই করেননি। বৃষ্টি হবার আগে বিড়াল জানতে পারে। যে বৃষ্টি আসবে, আর সে তখন হাঁচে। অতএব বিড়ালকে বৃষ্টির দূত বললে কেউ আপত্তি করবেন না বোধ হয়। উত্তর আমেরিকার ময়দানে একরকম খেঁকশিয়ালি আছে । শুনেছি , দুনিয়ার কোন প্রানীই নাকি তাদের সংগে দৌড়ুতে পারে না। কিন্তু আমাদের দেশি খেঁকিও কম যাবে না। দিব নাকি এই লাল খেঁকির সঙ্গে আমাদের দেশি খেঁকির ঘৌড়দৌড় লাগিয়ে?
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×