somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনু মোল্লাহ
আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

এইটা ভূতের গল্প না

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ বুলু খান শহীদ হওয়ার পর বহুবছর পার হয়ে গেছে। তিনি যে শহীদ হয়েছিলেন এ নিয়ে বিতর্ক করার কোন অবকাশ নাই। যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। তাঁর শাহাদাতের পরে তৈয়ার হয় শহীদ বুলু খান মহিলা কলেজ। আরো আছে শহীদ বুলু স্মৃতি সংসদ। স্মৃতি সংসদ প্রতি বছর শহীদ বুলু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। বিশাল জাঁকঝমকের আয়োজন। শহীদ বুলুর নামে প্রতি বছর টুর্নামেন্টে গোল্ড কাপ দেয়া হয়।

দেশে ভদ্রলোকের সংখ্যা অতি নগণ্য। কিন্তু নিন্দুকের সংখ্যা অতিরিক্ত। নিন্দুকেরা বলে বুলু খান শহীদ হননি চরের জমি দখল করতে গিয়ে মারা গেছেন। চরের ভূমিহীন লোকজন একদিন তাঁকে একলা পেয়ে মেরে বস্তায় ভরে নদীতে চুবিয়ে রাখে। পরে সেই বস্তাও আর নাকি পাওয়া যায়নি। তাই বুলু খানের কোন মাজার করা সম্ভব হয়নি। কলেজ আর স্মৃতি সংসদ সেই অভাব কিঞ্চিত পরিমানে হলেও পূরনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুলু খান মরার পরে নাকি সবচেয়ে বেশি খুশি হয়েছিল হারু শেখ। সে সেদিন বাড়ির বড় সাইজের মোরগটি জবাই করে খেয়েছিল, আনন্দে। কারণ এর পূর্বে সে একসপ্তাহ না খেয়ে ছিল। খান সাহেব হারু শেখকে বলেছিল তালগাছ তলের জমিটা তাঁকে লিখে দিতে। টাকা পয়সা নিয়ে খামাখা চিন্তা করতেও নিষেধ করেছিলেন। কারণ তিনি বেইনসাফী নন, তাঁর ইনসাফ আছে। খান সাহেবের মুখের উপর না করা শেখের পো’র পক্ষে সম্ভব ছিল না।

এ বছর হারু শেখের জমিতে ফসল ফলে দারুন। যাকে বলে বাম্পার ফলন। ফসল চুরির ভয়ে রাত্রি বেলা তাঁবু খাটিয়ে ক্ষেতের পাশে পাহারা দিচ্ছিল শেখের পো। আধাআধি রাত্রির সময়ে হারুর গা চমচম করে উঠে। দেখে তালগাছের আগা থেকে কে যেন লম্বা লম্বা পা ফেলে নেমে আসছে তার তাঁবুর দিকেই। কাছে আসতেই সে পরিষ্কার চিনতে পারে খান সাহেব। হাতে কাগজ-কলম। বললেন, “হারু, তোরে কইছিলাম, জমিটা দিয়া দে। আমার বড় মায়া লাগেরে হারু জমিটার জন্য। ফলন হইছে দারুন। আমি কাগজ কলম নিয়া আসছি। তুই খালি লেইখা দে।”

বেঁহুশ হয়ে পড়ে থাকে হারু। পরদিন লোকে দেখল হারুর নাকের ফুটোতে পিঁপড়ারা বাসা করেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×