somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনু মোল্লাহ
আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

চার লেনের মহাসড়কে কি পরিমান অর্থের হরিলুট হবে?

০৩ রা মে, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা অনেকেই খেয়াল করেছেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেনের মহাসড়ক এবং ঢাকা-মাওয়া-যশোহর রেলপথ এই দুটি প্রকল্প অনুমোদনের জন্য একনেকের বৈঠকে উঠেছে আজ। এই প্রকল্প দুটিই তাবৎ দুনিয়ার মাঝে আমাদের এই প্রকল্প দুটিই সর্বাধিক ব্যয়বহুল। চার লেনের সড়কে কিলো প্রতি ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৬৮ লাখ টাকা। অন্য দিকে রেলপথের ব্যয় কিলো প্রতি ২০৫ কোটি ৩৪ লাখ টাকা।

আমাদের পাশের দেশ ভারতে এ ধরনের রাস্তা বানাতে কিলো প্রতি খরচ পড়ে ১০ কোটি টাকা। চীনে এই খরচ ১৩ কোটি। সেখানে আমাদের পড়ছে ১১৩ কোটি ৬৮ লাখ। এমনকি আমাদের দেশের অন্যান্য মহাসড়ক গুলোতেও এত খরচ হয়নি। যেমন ঢাকা-চট্টগ্রাম চার লেনের রাস্তা তৈরিতে গড় খরচ ১৯ কোটি ৮৫ লাখ টাকা। ঢাকা-ময়মনসিংহ চার লেনের জন্য এ ব্যয় ২০ কোটি ৮২ লাখ। ইতোপূর্বে এই প্রকল্পগুলোর ব্যয় অন্যান্য দেশের তুলনায় বেশি বলে সমালোচনা হয়েছিল।

মজার ব্যাপার হচ্ছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেনের সড়ক প্রকল্পের ব্যয় নিয়ে সড়ক বিভাগই প্রশ্ন তুলেছিল। তাদের দৃষ্টিতে এতে অযৌক্তিকভাবে ব্যয় বাড়ানো হয়েছে। এ প্রকল্পের ১২টি খাতের বিভিন্ন ব্যয় নিয়ে তারা প্রশ্ন তুললেও তা না কমে আরো ৯৬২ কোটি ৩২ লাখ টাকা বেড়ে যায়।

অন্যদিকে ভারতে কিলো প্রতি রেল সড়ক নির্মানের ব্যয় ১০-১৭ কোটি টাকা। আমাদের সেখানে কিলো প্রতি ব্যয় ধরা হচ্ছে ২০৫ কোটি ৩৪ লাখ টাকা।

উপরের এই হিসেব থেকে নিশ্চয় আমরা বুঝতে পারছি কিভাবে করদাতাদের অর্থের আকাশচুম্বি অপচয় সম্ভব। আমাদের রাস্তা নিশ্চয় সোনা দিয়ে মুড়ে দেয়া হবে না।

করদাতাদের যৌক্তিক জিজ্ঞাসা তাই হতে পারে কোন কারুকাজের জন্য এই করদাতাদের অর্থের এই অপচয়। আন্তর্জাতিক খরচের তুলনায় দশ-বারো গুন বেশি খরচ করে আমরা রাস্তা বানাব। এই ধরনের অপচয় বন্ধ হলে আরো কত বেশি প্রকল্প হাতে নেয়া সম্ভব হত সেটাও ভাববার বিষয়।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×