সূর্য লাল কাসার থালার মত রক্তিম আভা ছড়িয়ে ভোরবেলা উদিত হয় এবং পুনরায় রক্তিম আভায় চারদিক শান্ত করে সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে পশ্চিমাকাশে অস্ত যায় । উদিত ও অস্ত যাওয়ার মাঝের যে সময়টুকু আমরা কৃত্রিম আলো ব্যতীত পৃথিবীতে বিচরণ করি, সেটুকুই মূলত আমাদের জীবন গঠনের জন্য অতি প্রয়োজনীয়। যারা এ সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাজ না করে কৃত্রিম আলো ব্যবহার করে অর্থাৎ রাত জেগে জীবনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে চায়, তারা ঠিকই একসময় নিজের অনিয়মে আপন সিদ্ধান্তে কাজ করার জন্য নিজেকে দোষী সাব্যস্ত করে , কারণ এতে শরীর ও মনের উপর বিরূপ প্রভাব পড়ে।
দিনের কাজ রাতে করার অভ্যাস যারা রপ্ত করে , তারা ঠিকমত প্রত্যূষে শয্যাত্যাগ করতে না পারায় বিষন্নতা নিয়ে দিনের কর্মব্যস্ততায় প্রবেশ করে, এতে সে রাত জাগার ক্লান্তি মুছে ফেলতে পারে না। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে লোডশেডিং এর কবলে পড়ে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে । বাবা বলতেন,
সকালের হাওয়া,
হাজার টাকার দাওয়া (ঔষধ) ।
এ কথাটির প্রতিফলন আমরা কবির ভাষায় বলতে পারি এভাবে -
সকাল সকাল ঘুমায় যারা
সকাল সকাল জাগে,
জ্ঞান বিত্তে স্বাস্থে তারা
থাকে সবার আগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


