ছোটদের জন্যে লেখা মহানবির জীবনী গ্রন্থ-
০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনলাইনে নাস্তিক বা অবিশ্বাসী ভাইদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পড়তে বাধ্য হই মহানবির মৃত্যুর ১০০ বৎসরের মধ্যে লেখা ১ম জীবনী গ্রন্থ ইবনে ইসহাকের সীরাতে রাসুলুল্লাহ (স)। এর পর ইবনে হিশাম, আল-ওয়াকেদী, ইবনে সা’দ, ইবনে জারির তাবারি, ইবনে কাথিরের লেখা বই। মহানবির জীবনের অনেক কিছুই আমরা জানি না। আবার অনেক কিছুই ভুল জানি। আমার সন্তানদের মহানবির জীবনী শেখাবার জন্যে বাংলায় লেখা বিভিন্ন লেখকের বই ঘেঁটে দেখেছি। সেসব পড়ে তারা নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে বলে আমার মনে হয়নি। আবার অনেকেই আদিগ্রন্থের অনুসরনে জীবনী লিখেননি। লিখেছেন নিজের আবেগ, শুনা কথা আর দুর্বল হাদিসের ভিত্তিতেও। কাজেই নিজেকেই উদ্যোগ নিতে হলো। আদিগ্রন্থ দেখে দেখে ছোটদের উপযোগী করে জীবনী লেখা আসলেই কঠিন কাজ বটে। তবুও অসাধ্য সাধন করলাম গত রমজান মাসে। প্রকৃতই কাজের কাজ কিছু হয়েছে কিনা এখনো শিওর না। কয়েকজন বিজ্ঞ আলেমকে দেখিয়ে তাদের পরামর্শে কিছু এডিট করে কাজ শেষ করেছি। পিডিএফ আকারে বইটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। কোন রকমের পরামর্শ বা ভুল ত্রুটি ইনবক্সে বা আমার ওয়েবসাইটে দেয়া ই-মেইলে জানালে বাধিত হব
বইটি বিনামূল্যে ডাউনলোড করে নিন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন