somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিমান থেকে একটি জনপ্রিয় গানের সৃষ্টি

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাগ বা অভিমান মন্দ । তবে রাগ করেনা এমন মানুষ খুজে পাওয়া দায়। আর রাগ থেকে ভাল কিছুর সৃষ্টি হয় এটাও বিরল। বাংলাদেশের প্রখ্যাত সুরকার শেখ সাদী খান সবেমাত্র বিয়ে করেছেন । একদিন সকালে স্ত্রীর সাথে কি কারনে যেন অভিমান হয়। হয় একটু বচসা । মনটা খারাপ হয় তার। তার ভাষায় তখন নতুন সময়- অভিমান একটু বেশীই। মাথায় রাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন তিনি।

এরপর তার মাথায় একটি গানের কলি আসে। তিনি গীতি কবি মাহফুজুর রহমান মাহফুজ কে বলেন ভাই একটা গান লিখে দাওতো। গানের প্রথম কলি তিনিই বলে দেন। গীতি কবি সুরকার কে জিজ্ঞাসা করেন আপনার কি হয়েছে ভাই । জবাবে তিনি জানান- তোমার ভাবীর সাথে একটু রাগারাগি হয়েছে তো - তাই রাগটাকে কাজে লাগাই।

যথারীতি গীতি কবি সেই গান লিখেন। তাতে সুর দেন সুরকার। গানটি কন্ঠধারণ করেন সুকন্ঠি গায়িকা শাম্মী আক্তার । পরে সেইগানটি অসম্ভব জনপ্রিয় হয় । আজো মানুষ সেই গান শুন কান পেতে । গানটি হল---

ভালবাসলেও সবার সাথে ঘর বাধা যায় না
হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না।

দু'জনার দু'টি মন কখন গেছে সরে- শুধু শুধু এতদিন অভিনয় গেছি করে
মিছে বন্ধনে আর জড়ালে কি হবে / কারো মনে বিরহ বেশিদিন সয়না

ভালবাসলেও সবার সাথে................

মোহনায় এলে নদী বরণ করে তাকে / বিচ্ছেদে ভালবাসা চিরদিন বেচে থাকে
তবু স্বার্থক হয় প্রেম জানি জীবনে / মালা দিয়ে মন তো বাধা কভু যায় না

ভালবাসলেও সবার সাথে ঘর করা যায় না...........



ভালবাসলেও সবার সাথে ঘর করা যায় না...........



( গীতি কবি মাহফুজুর রহমান মাহফুজ এর ছবি পেলাম না । আসলে ওনাকে চিনিওনা । একটা সময় ছিল যখন মানুষ শুধু শিল্পীদের চিনত। পেছনের কারিগররা থাকত আড়ালে। ইদানিং মিডিয়া তাদের প্রতি সুবিচার করছে। তবে সবার উচিত পুরনো দিনের যা কিছু সংগ্রহ করে আর্কাইভ করা )

গানের লিংক --
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×