somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন ১২ বছরের শিশু সাদাব কে স্যালুট দেই

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ম শ্রেনীতে পড়ে আর বয়স মাত্র বার ।
এতটুকু বয়সেই এক অসাধারন কর্ম করে দেখাল সে। তার এই কর্ম একটা দৃষ্টান্ত হয়ে রইল।
তার নাম সাদাব জিয়া ।

গাড়ি—সাদাব জিয়ার সবচেয়ে পছন্দ। দেশ-বিদেশে বেড়াতে গেলে সাদাবের প্রথম কাজ কয়েক শ খেলনা গাড়ি কিনে ফেলা৷ আগ্রহের কারণে গাড়ি নিয়ে প্রকাশিত বিদেশি ম্যাগাজিন পড়ে নিয়মিত৷ ভবিষ্যতে সে হতে চায় একজন অটোমোবাইল প্রকৌশলী৷ প্রথম আলো কার্যালয়ে বসে সেসব জানতে জানতেই বন্ধুত্ব জমে উঠল মিরপুরের স্কলাস্টিকা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাদাবের সঙ্গে৷ তার সঙ্গে পরিচয়ের গল্পটাই তোমাদের বলব।

৷ ২০ জানুয়ারি অনেকগুলো টাকা নিয়ে সে হাজির হয়েছিল প্রথম আলোর কার্যালয়ে, সম্পাদক মতিউর রহমানের কাছে৷ পুরো এক লাখ টাকা সে দিতে চায় প্রথম আলো ট্রাস্টে ।

সাদাব জানাল, এই এক লাখ টাকার আশি হাজারই তার নিজের আয়ের । বাকি বিশ হাজার টাকা সে নিয়েছে বাবা-মায়ের কাছ থেকে ৷ এতটুকু ছেলের এ আয় নিয়ে কেউ চমকে যেতে পারেন । খোলাসা করছি। সাদাব একজন শিশু মডেল। মডেলিং করে সে ওই টাকা আয় করেছে ।
সব মিলিয়ে সাদাব এ পর্যন্ত ২৪টি টিভি বিজ্ঞাপনে কাজ করেছে৷ এর মধ্যে আছে গ্রামীণফোন, বাংলালিংক, প্রাণ জুনিয়র জুস, প্রাণ মিল্ক, আরএফএল, প্রাণ ক্যান্ডিসহ নানা পণ্য৷’ বাংলালিংকের একটি বিজ্ঞাপনে সে কাজ করেছে সাকিব আল হাসানের সঙ্গে৷

সাদাবের কাছে জানতে চাওয়া হল- গাড়ি তোমার এত পছন্দ, তাহলে এই টাকা দিয়ে তো অনেক খেলনা গাড়ি কিনতে পারতে৷ হঠাৎ প্রথম আলোকে দেওয়ার কথা ভাবলে কেন?

এবার সাদাব খানিকটা চুপচাপ৷ তারপর বলল, ‘শখের জিনিস তো বাবাই কিনে দেয়৷ বাসায় প্রথম আলো পড়ি৷ সেখানে দেখেছি অনেক মানুষকে কম্বল, পোশাক, ঘরবাড়ি দেয় প্রথম আলো৷ আমি তাই টাকাটা এখানেই দিতে চেয়েছি৷ নিজের আয়ের এক লাখ টাকা থেকে কিছু কম ছিল, তাই বাবা-মায়ের কাছ থেকে বাকিটা নিয়েছি৷ শিশুদের পড়াশোনা বা জামা কেনায় টাকাটা ব্যয় হোক—এটাই আমার ইচ্ছে৷’

শিরোনাম দেখে অনেকের মনে হয়ত প্রশ্ন উঠেছিল । এতটুকু ছেলে কে স্যালুট কেন দিব !

মিরপুরের স্কলাস্টিকা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাদাবের এই সুকর্ম আশা করছি অনেকের চোখ খুলে দিবে। যারা কাড়ি কাড়ি টাকা কামাচ্ছেন, কোন হকই আদায় করছেন না। সমাজের কোন উপকারে আসছেন না তারা তো লজ্জাই পাবেন বলে মনে করছি।

আসুন বদলে যাই । পোষ্যদের জন্য অজস্র টাকা রেখে লাভ কি। ওদের যতটুকু প্রয়োজন তা রেখে বাকী মানুষ তথা প্রাণীকুলের জন্য খরচ করি।

আর সাদাব কে স্যালুট দেই । সেই সাথে জন শুভ কামনা।



সূত্র- দৈনিক প্রথম আলো
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×