somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিমুক্ত সামাজিক সংগঠন সম্মিলীত নাগরিক সমাজ,গোদনাইল-এর আহ্বায়ক কমিটি গঠন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

`এ সমাজকে আধুনিক প্রজন্মের জন্য বাস যোগ্য করে যাবো এই আমাদের অঙ্গীকার'- এমন একটি শ্লোগানকে মূল লক্ষ্য করে, আজ (শুক্রবার, ১৭ জুলাই ২০০৯ইং) সকাল ১১ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ইউনিয়নস্থ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা এবং আহ্বায়ক কমিটি গঠন।
বৃহত্তর গোদনাইল যেমন-রসুলবাগ,পাঠানটুলী, চৌধুরীবাড়ী ও ২ নং ঢাকেশ্বরী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভার আয়োজক `সম্মিলীত নাগরিক সমাজ'।
প্রত্যেক নাগরিকের প্রত্যাহিক জীবন মানের খেয়াল রেখে, সবাইকে এক পরিবার এক সমাজের আওতায় এনে একটি ডাটাবেজ তৈরী করার পরিকল্পনা আয়োজকদের। সমাজে বসবাসরত নাগরিকদের আধুনিক ও যুগোপযোগী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসুচি সহ দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ সহযোগীতা, আইনি সহযোগীতা, রক্তদান কর্মসুচি, চিকিৎসা সেবা, মাদক বিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসুচি, যৌতুক বিরোধী প্রচারণা, কুটির শিল্প স্থাপন, নিরতা দূরীকরণ কর্মসুচি হাতে নিয়েছে রাজনীতিমুক্ত এ সামাজিক সংগঠন।
মতবিনিময় সভা এবং আহ্বায়ক কমিটি গঠন সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলা নেট-এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। উপস্থিতির মধ্য থেকে বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন- মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মনিরুজ্জামান মনির, মীর মো. সফিউল্লাহ (সফি), লোকমান হাকিম, জসিম উদ্দিন, নারায়ণ চন্দ্র দাস, ডা. মনজুরুল ইসলাম মুছা ও আহমেদ কায়সার নাসির।
মতবিনিময় শেষে ওমর ফারুক কে আহ্বায়ক এবং সালাউদ্দিন আহমেদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে `সম্মিলীত নাগরিক সমাজ'-এর জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য কাজ করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মীর মো. সফিউল্লাহ (সফি), অর্থ সচিব ডা. মনজুরুল ইসলাম মুছা, প্রচার সচিব আহমেদ কায়সার নাসির এবং সদস্য মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মনিরুজ্জামান মনির, লোকমান হাকিম, জসিম উদ্দিন, নারায়ণ চন্দ্র দাস, সাইফুল ইসলাম, শাহজাহান মিয়া,শাখাওয়াত হোসেন খোকন, ডা. মোস্থফা, হাবিবুর রহমান, আশীষ কুমার মজুমদার, হুমায়ন কবীর, কাজী ফারুক, শংকর ও সারোয়ার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×