somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোব্লগ - কাপ্তাই হ্রদ

৩০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সামু তে একজন পরুয়া মেম্বার, শুধু পড়ে যাই কিন্তু কিছু লেখা হয় না (পাসোয়ার্ডের আলসেমি)।

আজ সকাল থেকেই পিসি-র সামনে, বাংলাদেশের ট্যুর আরে ফটব্লগ জাতীয় অনেক লেখাই পড়ে ফেললাম, অনেকগুলো আবার পড়ব কিংবা পরে পড়ব বলে ব্রাউজারে ফেভারিট অ্যাড করতে করতেও দেখলাম সেটা দুই লাইন হয়ে গেল। সৌম্য আরও অনেকের লেখা আর ছবি দেখে তো আমি পুরাই কাইত, বিশেষ করে বান্দারবন এলাকার কিছু।

ভালই হল, নিরামিষ টাইপ কিছু জায়গা আমি ঘুরেছিলাম বেশ আগে, ছবি গুলা শেয়ার করলাম। এগুলোতে প্রফেশনালীজম কেউ খুজবেন না কিন্তু, সনি এরিকসন এর মোবাইলে তোলা সব।

আপাতত আজকে কাপ্তাই লেকের কয়েকটা দিলাম। জায়গাটা আসলেই সুন্দর।

বাস থেকে কাপ্তাই, আর ১০ মিনিট


কাপ্তাই বাজারে, মার্টিন ক্রো বললেই ভাল


পানি বিদ্যুত কেন্দ্রের গেট থেকে ঢুকে স্কুটার পাওয়া যায় যেটা বেশ ভীতরে আর্মিদের একটা গেস্ট হাউজে নামিয়ে দেয়। আসার পথে রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু ছবি তোলার ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি। নিচেরটা বুকেরর কাছে মোবাইল রেখে সাইলেন্ট মুডে তোলা।


আরেকটা, সেম।


এটা অবশ্য ভিতরে তোলা, এখানে ছবি তোলা যায়।


বিশালত্ব


বাধ দিয়ে পানি নিয়ন্ত্রন করা হচ্ছে


লেকের কিছু ছবি, জলের রঙ বদলায় প্রকৃতির সাথে সাথে






নৌকা থেকে তোলা


এই চিপা দিয়েই বের হতে হয়, এটার ছবি পরে আরেকটা আছে


গোসল পর্ব


স্থানীয় এক বাজারে প্রবেশ করলাম, খিদে লেগেছিলো অনেক।




উপর থেকে দেখে অবাক হই, এখানে সব কিছুই একরকম লাগে কিন্তু মাঝিরা অনেক দূর থেকেও বলতে পারে কোন টিলাইয় কোন বাজার!


সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দূর থেকে কালাপাহাড়ের ছবিটা আসে নাই। আর্মিদের মতে, এই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হল কালাপাহার, অনেকটা গাছে গাছে কালাশনিকভ ঝুলে টাইপ অবস্থা। কলিজা দুইটা থাকলে যেতাম।


থাকার জন্য কি জায়গা!


স্থল থেকে নৌকার উঠার পালা, সাবধান না হলে একেবারে নিচে, ধরার মত কিছু নাই এই খাদে।



সুর্যাস্ত এবং বিদায়।


ছবি আপলোড করাটা মহা ঝামেলা মনে হল, ইচ্ছে আছে অন্য জায়গার আরো কিছু ছবি দেয়ার, আরেকদিন চেষ্টা করব।

ভালো থাকবেন।


১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×