ছোট বেলায় আমি যখন প্রথম সূর্য্য গ্রহণ প্রত্যক্ষ করি, তখন এটিকে
প্রতিবেশি মুরুব্বি মহিলাদের কাছে শুনেছিলাম এটি নাকি "গন্মা"
এবং তখন আমি খুব ছোট, কিযেন খাচ্ছিলাম, একজন মহিলা হাত থেকে ছু মেরে কেড়ে নিয়ে গেল।
আর একটা বিষয় দেখলাম, একটা পাত্রের মধ্যে পানি রেখে তাঁর মধ্যে একটা "ছিয়া" (মানে ধান বানার গাইলের মধ্যে যে গাব কাষ্ঠ খন্ড দারা আঘাত করা হয়) দাড় করিয়ে দিল এবং সেটা দাড়িয়ে রইল।
আমি তাজ্জব বনেযাই। অবশ্য পড়ে বুঝতে পাড়ি ওখানে সূর্য গ্রহনের কোন হাত ছিলনা। কারণ গ্রহন হয়ে ছিল পূর্ব আকাশে । সূর্য্যর মহাকর্ষ যদি ইহার উপর পরিয়া থাকে তবে তা পুর্ব দিকে টানবে এবং ছিয়া খানা পুবদিকে পরার সম্ভাবনা থাকে।
তার পরও আকর্ষণ কিন্তু আছে। তবে ছিয়ার নিচে গুলা আছে এবং ইহা সেই গুলার কারণেই দাঁড়িয়ে থাকত।
সূর্য্য গ্রহণের সময় মহানবি (সাঃ) দাঁড়িয়ে পানি পান করতেন এবং মানব জাতির জন্য আল্লা পাকের কাছে কল্যান কামনা করতেন।
এর দ্বারা ধর্মীয় দৃষ্টিকোন থেকে বোঝাযায় যে, সূর্য্য গ্রহণের সাথে মানব জাতির কোন অকল্যানে ইঙ্গিত জরিত।
কুরআনে কেয়ামতের যে বর্ণনা দেয়া আছে তাতে উল্লেখ আছে "
"কাওকিব সাদৃশ্য কোন বস্তুর দ্বারা তোমাদের আঘাত করা হবে।"
কাওকিব অর্থ সহসা আঘাত কারী। যেমন হঠাত করেই বৃহস্পতির উপর আছরে পড়ল "সুমেকার"। উদাহরণ
মহাবিশ্বের সবকিছুই একটি অপরটিকে আকর্ষন করে, এই আকর্ষনকে মহাকর্ষ বলে। আর কোন গ্রহ বা নক্ষত্র নিজের কেন্দ্রের দিকে সব কিছুকে যে বলে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর নিজের ক্ষেত্রে অভিকর্ষ বলে।
সুমেকার লুভি যখন বৃহস্পতির কক্ষপথে এস প্রবেশ করল তখন তাঁর গতি পথ এবং বৃহস্পতির তাঁর দিকে অভিকর্ষ টানের যে বলরেখা, এই দুটির ছেদবিন্দুর উৎপন্ন কোন এর পরিমান ছিল কম তাই বৃহস্পতির প্রচন্ড অভিকর্ষে এর গতি পরিবর্তিত হতে আর কোন বেগ পেতে হয়নি। সুজা বৃহস্পতির দিকে প্রচন্ড গতিতে ধাবমান হয়ে গেল। এর পরে কি হয়েছিল সবারই জানা।
এবার দেখাযাক সূর্য্যগ্রহনের সাথে এর সম্পর্ক কি ?
চন্দ্র, কিংবা সূর্য্য যে কোন গ্রহন কালে চন্দ্র-সূর্য্য-পৃথিবি তিনটি একই লাইনে থাকে। মানে সরল রেখা প্রায়। এসময় চতুরদিকে যেমন অভিকর্ষ এবং মহাকর্ষ বলবত থাকে' তার চাইতে অনেক বেশি একটা বলরেখা তৈরি করে এই ত্রয় বস্তুর কেন্দ্রগামী অভিকর্ষ রেখা। যার অভিকর্ষ টান অনেক দূর মহাশূন্যে বিস্তার লাভ করে। ঠিক এই সময় যদি এই বল রেখা বরাবর কোন মহাকাশীয় বস্তু (যেমন উল্লা, এস্টিরয়েড ব্যাল্ট থেকে ছিটকে পড়া গ্রহানু অথবা অন্য কিছু) তাহলে তাঁ নিজ কক্ষপথ বিচ্যূত হয়ে বলরেখা বরাবর ধাবিত হতে পারে। আর এর আঘাতের মুখে প্রথমে পড়বে পৃথীবি। তাহলে কি অবস্থা হবে ?
একবার ভেবে দেখার আমন্ত্রণ রইল। কারণ এস্টিরয়েট ব্যাল্ট এ অসংখ্য গ্রাহানু রয়েছে যারা পৃথীবির খুব নিকট দিয়ে মাঝে মাঝে উড়েযায়। এবং এদের ব্যাস কয়েক ফুট থেকে কয়েকশ কি.মি.।
আর এই কারণেই হয়ত মহানবী* (সাঃ) এই সময় মানবজাতীর জন্য দোয়া করতেন মহান আল্লাহর কাছে। এবং আমাদেরকে ও নির্দেশ করে গেছেন এই সময় আল্লাপাকের কাছে পানাহ চাইতে।
আবার এই ব্যতিক্রম মহাকর্ষের প্রবাবে অনেক সময় দেখাযায় আমাদের শরীরের পুরান অনেক ব্যাথা আবার জাগান দিয়ে উঠে, কারণ এই মহাকর্ষ আমাদের রক্তে, মাংশে, হাড়ে সকল যায়গায় পড়ে।
এই সময় যে খাবার খাওয়া যাবেনা এটি আমি কোথাও ভিত্তিসহকারে পাইনি। তবে প্রাচিনকাল থেকে এটি গ্রামাঞ্চলে চলে আসছে। আর মানুষ প্রকৃতির ঘটনাবলী দেখেই শিক্ষা নেয়। হয়তবা এর কোন উপকার থাকতে পাড়ে, নাও থাকতে পাড়ে।
গ্রামের গ্রর্ভবতি মহিলাদের এই সময় অনেক নিয়ম মেনে চলতেহয়। কারণ গ্রহনের সময়কার বারতি আকর্ষণ তাদের অনেক ক্ষতি করতেপারে।
আর কোন সময়ই কোন প্রকার ফটোসেনসেটিভ কোন কিছু দিয়ে গ্রহন কালে সূর্য দেখবেন না। এতে চোখের খতি হতে পারে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


