বিশ্ব যখন ডিজিটাল যুগ পার করিয়া কোয়ান্টাম কম্পিউটারের যুগে প্রবেশ করিল ঠিক তখন আমাদের প্রধানমন্ত্রীর চেতনায় বোধুদয় হইল যে আমাদের এইবার ডিজিটাল হতে হবে। তা না হইলে এই ডিজিটাল যুগে বিশ্বের সাথে তাল দিতে পারবনা।
হায়রে আজব দেশের ধন্যরাজা।
আসলে ডিজিটাল মানেযে কি আগে তা বুঝতাম, এখন আর বুঝিনা। বিশেষ করিয়অ যেইদিন অতিকথক কোন পেটনীতিবিদের মুখ থেকে শুনি
"প্রথ্যেকটা শব্দেরই দুইটা অর্থ আছে, এক হইল শাব্দিক আর ভাববোধক। আর রাজনৈতিক মযদানে আছে আর একটি অর্থ , হইল রাজনৈতিক অর্থ।"
সেই থেকে জ্ঞান লোপ পাইল। এখন আনাচে কানেছে, বুবাচে লেংড়াছে সব খানেই শুনি ডিজিটাল। কিযেতার মানে কে বোঝে আর কে না বোঝে বলে এখন তা আর বুঝিবার উপায় পাইনে।
(এক লোকের নাম বাঘা, অবশ্য তার ভাল একটা নাম আছে, ছোট বেলায় শিকল ছেড়ার বাহবা সরূপ তার নাম ইহা হইল। সে একজন কে বোঝাচ্ছে, আরে ডিজিটাল মানে হইল সরকার দেশের সবাইরে চাকরি দিব, বোঝ্ছস কওরে বেকরার রাখবনা বোঝছস। দেখসসনা সবইরে ফরম দিতাসে। )
আমিও দেখলাম, এখানা ফরম। মনে মনে বললাম আসলেই দেশ ডিজিটাল হইছে। বাটপারির ডিজিটালায়ন হইছে আরকি।
এই ভাবে সে মানুষকে বলিয়া বেড়াইতে লাগিল ডিজিটালের কি মানে। সে থেকে তার নাম হইল ডিজিটাল বাঘা।
দেশকে ডিজিটাল বানাইবারর প্রথম পদক্ষেপ সরূপ সরকার ক্ষমতায় আসনের সাথে সাথে সার নিয়া যে ডিজিটাল বাটপারি করিয়া ছিল তাহার অন্ত ভাবিয়া পাইনে।
আন্তরজাতিক বাজারে দেশিয় বাজারের চাইতে কম দাম হওয়ার পরও আগের উচ্চমূল্যের সময়কার ঘার্তিবাজেট বাজাই রাখিয়া ডিজিটাল কিযেন করা হইছিল আমি আজও বুঝিনাই।
এর পর দ্বিতীয়টি করল মাস্টারগের নিউগ নিয়া। সেই টা সকলের ই জানা।
আর যে ভাবে আদালত ডিজিটাল দলিয়করণ হইতাছে তার পর আর ডিজিটাল কথার রাজনৈতিক অর্থটাকি বোঝার বাকি থাকেন।
একদিন এক ভাঙ্গা পথে দিয়ে যাইতেছিল রিকশায় চড়িয়া। এমন ঝাকুনি দিতাছিলনা ! এক্কেবারে বাপের নাম না খালি নিজের নামটা পর্যন্ত ভুলার মত অবস্থা। রাগের মাথায় রিকশাউয়ালারে কইলাম এইটা কেমন রাস্তা ?
ডিজিটাল রাস্তা স্যার, শুনে চুপ মারিয়া গেলাম । বলে কি লোকটা।
এই মিয়া ডিজিটাল মানে বুঝেন ? যত্তসব,
রিকশাউয়ালা কইলল "ধমক দেন কেন স্যার- সবইত কয়। এই যে হেয়দিন মুবইলফোনে হুমকি দিল কারে, কইল ডিজিটাল হুমকি,
আর আর একজন কইল ভালবাসা না কি এখন জিটাল হইয়া গেছে। মুবাইল ফোনে করন রাগে, ডিজিটাল ভালবাসা----- শেষ পর্যন্ত তার হারাইয়া বাড়িতে আসিলাম।
বড়িতে আইসা গুগলসার্চ দিলাম ডিজিটাল লিইখা, অনেক কিছুই আসল। সাথে আসল ডিজিটাল কম্পিউটার এর কোয়ান্টাম কম্পিউটার এর এই ছবি খানা। মনে মনে ভাবলা আমরা তাহলে কী।
কোথায় চলেছি। কোনটার চুড়ায় পৌচাইতে পাড়িনা তার আগেই আরএকটা আইসা হাজির হয়। তার পর দৌর শুরুহয় সেই দিকে।
এক শ্রেণী পায় লেজ আর এক শ্রেণী মাথার মগজ।
আমরা যেন----- প্রযু্ক্তির পথের "পথশিশু" সে তাকিয়ে আছে বড়লোকের ছেলে কখন হাতের আমটা খেয়ে আটি ফেলবে।
কিন্তু সেই আটির স্বপ্নও পূরণ হবার নয়, বিদ্যুতের যা অস্থা ! বিদ্যুৎ নিজেই এইবার ডিজিটাল হয়ে গেছে। ইচ্ছেমত আসে ইচ্ছেমত যায়।
এইবার শুনিলাম রমজান মাসে নাকি লোডশেডিং বাড়াইয়া দেওয়া হইব। শুনছি কম-পিউটারে দামও নাকি এখন আর কম নাই।
একদিন এক পাগল রাস্তার মুড়ে দাঁড়াইয়া ভিক্ষা করতেছিল, তার ডায়লগটা ছিল ঠিক এইরকম
" আমি ডিজিটাল পাগলা,
বাস করি আগলা
দোয়া করোম ভার্চুয়াল,
ভিক্ষাদেন এনালগ বাড়াইছি থাল,
এই সময় এইখানে আসল এক মাতাল। আইসাই বলতাছে
" এই আমি হইলাম ডিজিটাল বুঝছস আমার নাম ডিজেন্দ্রলাল ডেবনাথ, মদখাইয়া হইছি টাল বুঝছস আমার এলাকায় পাগলামি চলবনা তরে এমন ডিজিটাল পেচে ফালাইমু তর চদ্দগুষ্টিই তরে উদ্দার করতে পারবনা। তর থাল কাইড়া লমু।"
পাগলা কয়--
শালা মদখাইয়া হইছে টাল
এখন কয় ডিজিটাল।
আয় তরে ডিজিটাল দেখাই, তার পর অবস্থা খারাপ--------
এর কিছুদিন পর সেই পাগলকে দেখি কবিরাজিতে হাত দিছে, ডিজিটাল কবিরাজি, মোবাইলফোনে কবিরাজি, তার কাছে আসলেও চলে না আসে বাজারে মোড়ে দেয়ারে বড় বড় করে তার মোবাইল নাম্বার লিখা আছে । নিচে লিখা আছে
ডিজিটাল পাগলা।
মোবাইল "ফু" দেই।
এনালগ পায়সা লই।
যাক সেই কথা। তবে বানিজ্য মন্ত্রীরে যে ডিজিটাল মারপেচে ফালাইছে ব্যবসায়িরা তাহার যে কি অন্ত হইবে বুঝিতে পারিতেছিনা, একবার ত
তেলের দরে ৫ টেকার তেল মারছিল। এইবার না জানি কি করে।
তবে এইটা হইল কর্মফল। যেই সাপে কামর জানতনা তার কাম শিখাইলে এক দিন নিজের উপর পড়ে।
তবে ডিজিটাল কামে না হইলেও নামে হইয়াছে ঠিকি, সেইটা বোঝাযায় যখন দেখি সকলেই উঠতে-বসতে, খাইতে-নাইতে, চলতে- ফিরতে, মুখে মুখে ডিজিটাল কয় তখনই। তখনই বুঝি যে এইবার ১০০ % ডিজিটাল হইল দেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

