somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রথম বাংলা
((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

অবশ্য নারীবাদী হওয়াও বিখ্যাত হওয়ার একটা বড় উপায়

২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল বিখ্যাত হয়ে যাওয়াটা খুবই সহজ, খালি একটু সাহস থাকতে হবে। বিখ্যাত হওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হল, আপনাকে উল্টা চলতে হবে। উলটা মানে ঠেং উপর দিয়ে নয়, মানে সমাজের ধারার বিপরিতে স্রোতের উজান আপনার তরনী বাইতে হইবে। চোখ কান বুজে দেশের অথবা সমাজের কোন প্রচলিত সংস্কারের বিরোদ্ধে একটা লম্বা লেকচার দিয়ে দিন। তাহলেই দেখবেন মিডিয়া আপনাকে নিয়ে পড়েছে। আর যাবেন কোথায় আপনাকের কান না ধরতে পারলেও চুল ধরে ঠিকি টেনে তুলবে। আর তার চাইতেও বড় উপায় হল- ফস করে ধরর্মের বিরোদ্ধে অথবা ঈশ্বরের বিরোদ্ধে কিছু মন্তব্য ছুড়ে দিন, আপনার অনুসন্ধারের ধাওয়া খেয়েযে ঈশ্বর পালিয়ে গেছে তা প্রাণ পনে প্রমানকরুন দেখবেন মহান না হয়ে আপনার আর কোন উপায় থাকবেনা। আপনাকে তথা কথিত প্রগতিশীল দেশজ- বিশ্বজ সব সমাজ আপনাকে কেমন হুরহুর করে টেনে নিয়েযায় উপরের দিকে। আর ধর্ম আপনাকে এমন ধাক্কা দিবে যে আপনি পাল উড়িয়ে আপনার বৈতরনী নিয়ে উঠে যাবেন সুশীল সমাজের চুড়ায়।
এসব হল বিশ্ব কেন্দ্রিক মতবাদ।
কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আরো অনেক পদ্ধতি আছে, মনে করেন আপনি ছাত্র, আপনি পড়ালেখা করে বড় হবেন, সেটা কত বড় আপনি একটা ভাল চাকরি পাবেন, ৩০০০০ হাজার টাকা মাইনে পাবেন। পরিবার নিয়ে ঢাকায় থাবনে, মাঝে মাঝে গ্রামে যাবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাই বলে আপনি ১০টা হাত হয়ে যাবেনা। কিংবা আপনার হাত অস্বাভাবি লম্বাও হয়ে যাবেনা। আপনিও এখন যত বড় আছেন তার চাইতে একহাত বেশি লম্বা হবেনা। তার চাইতে এক কাচ করোন। চট করে কোন ছাত্র সংগঠন এর সাথে জড়িযে পড়োন, তবে সেটা অবশ্যই রাজ নৈতিক। আমাদের দেশে বিশেষ করে চাত্র দল এবং ছাত্রলীগ এর জন্য উর্বর ভূমি। আপনি পরীক্ষায় ফেল করবেন। তাতে কোন সমস্যা নাই, এক সময় দখেবেন আপনি অনেক বড় ডিগ্রীর অধিকারী। এবং সাবেক ছাত্র নেতা হিসাবে আপনাকে বিভিন্ন টকশোতে ডাকা হচ্ছে। টকশোর নাম ‍"ছাত্র আন্দোলনের সোনালি অতীত"। অথছ ছাত্র থাকা অবস্থায় আপনার হাতে লোহার পাইপগান থাকহে হবে। আপনি এম সি র হল পোড়াতে হবে। শিক্ষক পেটাতে হবে। অবশ্য শিক্ষক পেটালে কোন সমস্যা নাই, কারন ছাত্র পেটালে সাজার বিধান আছে আমাদের দেশে শিক্ষক পেটালে কোন সাজার বিধান নাই। ব্যপার টা আজব না? দারুন ব্যপার, ।
আবার আপনার মনে যদি হলুদ রং থাকে তবে আপনি সাংবাদিক হতে পারবেন। ঢাকায় ১১ টা বাড়ি করতে পারবেন। আন্তর্জাতিক খেতাব পাবেন। ইত্যাদি ইত্যাদি।
আমাদের দেশে আরো অনেক পদ্ধতি আছে তবে আর বল্লাম না। কারণ নিজের দেশ ত, তাই এর নখ আমি চিনি, নখের ভয় থাকা ভাল। না হলে আপনাকে আর একটা পরামর্শ দিতে পারতাম, একটা বই লিখেফেলে ঝটপট, তার পরে কাউকে দিয়ে সেটার উপর দিন করিয়ে একটি মামলা, দেখবেন, বাস কাজ সারা। দেখবেন আপনি রাতারাতি বিখ্যাত, কেউ আপনাকে আটকাতে পারবেনা। অবশ্য নারীবাদী হওয়াও বিখ্যাত হওয়ার একটা বড় উপায়। এখানে আবার বলতে গেলে বিখ্যাত হতে হয়, আমি কোন বিখ্যাত কোন ব্যক্তি নয় তাই চুপ মেরে গেলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×