১৪২১ সাল- চলে গিয়েছিলো কিছুটা সময় পরে-
২০ এর চৈতের শেষ কটি ক্ষণ বাকি আর।
সুনীল হৃদয় নিয়ে সময়ের মত গিয়েছিলো চলে
কোন এক সুহাসিনী নদী, - শূন্য দুটি পাড়-
নিজের ভিতরে কথা বলে। প্রান হীন চর-
হয়ত জাগিবে তার বুকে কিছু দিন পর।
হয়তো আবার এ চর মসয়ের আরো একবার
তাহার বালুর বুকে দেখি বে জোয়ার--
হয়তো সে নদীটারও বুকে রবে ঢেউ।
যে নদী হারিয়ে! গেছে তার মতো হৃদয়ের পাড়ে
জাগবেনা কলরোল আর কোনো নদীর জোয়ারে।
হয়তো নদীর বুকে সুহাসিনী হয়ে আর ভাসবেনা কেউ!!
যে আমারে বাসিবার কথা ছিলো ভালো-
আমারি সময় জ্ঞানে কোথায় হালো-
এই ২০(বেদনার) চৈতের রাতে,
ভাবিতে বসিয়া রাত মিলেছে প্রভাতে-
কোথায় গিয়াছে চলে পাইনিকো সীমা-
হয়তো টেনেছে তারে বৃটানীয়া প্যারিস
অথবা দূরের কোন ধূসর নীলিমা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



